এক্সপ্লোর

সন্ত্রাসে মদত বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব নয়:রাওয়াত

জয়পুর: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদত বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা সম্ভব নয় বলে জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, পাকিস্তানের কাজকর্ম দেখে একবারও মনে হয় না যে, তারা সত্যিই শান্তি চায়। ভারত-পাক সীমান্তের কাছে ওয়েস্টার্ন সেক্টরে থর মরভূমিতে সাউদার্ন কম্যান্ডের হামেশা বিজয়ী মহড়া পরিদর্শনে গিয়েছিলেন রাওয়াত। তিনি বলেছেন, প্রথমে পাকিস্তানকে জঙ্গিদের মদত বন্ধ করতে হবে। তাহলেই বলার সময় আসবে যে, এবার শান্তি আলোচনায় বসা হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাওয়াত বলেছেন, আমরাও সুসম্পর্ক চাই। কিন্তু তারা যে কাজকর্ম করছে এবং জম্মু ও কাশ্মীরে যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে, তাতে মনে হয় না যে, পাকিস্তান প্রকৃতপক্ষেই শান্তি চায়। সেনাপ্রধান বলেছেন, জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালাচ্ছে সেনা, আধা সেনা ও রাজ্য পুলিশ। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার বলেছিলেন যে, ভারতও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক চায়। কিন্তু এজন্য পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ভারতের উদ্বেগের বিষয়টি অনুধাবন করতে হবে পাকিস্তানকে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারতের সঙ্গে শান্তি স্থাপনের পক্ষে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, এ বিষয়ে পাক সরকারের যে কোনও উদ্যোগকে তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন বাজওয়া। গত মঙ্গলবার পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে নিরাপত্তা পরিস্থিতি ও আঞ্চলিক ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওই কথা বলেন বাজওয়া।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget