এক্সপ্লোর

মারাত্মক অপরাধে অভিযুক্তদের ভোটে লড়া বন্ধ করা হোক, সু্প্রিম কোর্টে নির্বাচন কমিশন

নয়াদিল্লি: দোষী সাব্যস্ত হলে অন্তত ৫ বছরের কারাবাস হতে পারে, এমন অভিযোগে ভোটের কমপক্ষে ৬ মাস আগে চার্জ গঠিত হলে অভিযুক্তদের ভোটে লড়া বন্ধ করতে আইন সংশোধন করা হোক। কেন্দ্রকে তারা এমনই প্রস্তাব দিয়েছে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন। রাজনীতির অপরাধকরণ রুখতে তারা ইতিমধ্যে কিছু পদক্ষেপ করেছে, বেশ কিছু প্রস্তাবও দিয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে কমিশনের বক্তব্য, রাজনীতিকে অপরাধমুক্ত করতে আরও ব্যবস্থা নিতে হলে আইনে সংশোধন করতে হবে, যা তাদের সাধ্যের বাইরে। বিষয়টি আগামীকাল প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির তালিকায় রাখা হয়েছে। হলফনামায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিল করা, তাদের রেজিস্ট্রেশন নিয়ন্ত্রণ, বাতিলের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ জারির ক্ষমতা দিতে হবে কমিশনকে। ১৯৯৮ সাল থেকেই কমিশন রাজনীতির অপরাধকরণের বিষয়টি তুলছে, সে বছরের ১৫ জুলাই এব্যাপারে কেন্দ্রকে তারা প্রস্তাবও পাঠিয়েছিল, ২০০৪ এর জুলাই, ২০১৬-র ডিসেম্বরে নির্বাচনী সংস্কারের যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তাতেও এর পুনরাবৃত্তি করা হয়েছে। কমিশন ফের বলছে, এই পদক্ষেপ রাজনৈতিক প্রতিষ্ঠানকে অপরাধ দুনিয়ার প্রভাব থেকে শুদ্ধ করতে, আইনসভার পবিত্রতা রক্ষা করতে সুদূরপ্রসারী ফল দেবে। কমিশনের মত, অপরাধ দুনিয়ার সংশ্রব থাকা লোকেরা, মারাত্মক অপরাধে অভিযুক্তরা ভোটে প্রার্থী হলে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেই নেতিবাচক বার্তা যাবে। ওই হলফনামা দেওয়া হয় অশ্বিনী কুমার উপাধ্যায় নামে জনৈক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে। তিনি আর্জি জানিয়েছিলেন, দোষী সাব্যস্ত লোকজনকে রাজনৈতিক দল গঠন করা থেকে বিরত রাখতে হবে, তারা যেন সেই দলের কর্মকর্তা না থাকে। কমিশন ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের নানা ধারার উল্লেখ করে জানায়, রাজনৈতিক দলের রেজিস্ট্রি বাতিলের ব্যাপারে আইনে তাদের হাতে স্পষ্ট কোনও ক্ষমতা দেওয়া হয়নি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget