এক্সপ্লোর

রাস্তাঘাটে শ্লীলতাহানি, খুন হতে দেখলে হামলাকারীকে মেরে ফেলতে পারে সাধারণ মানুষ! হরিয়ানার ডিজিপি-র মন্তব্যে বিতর্ক

চন্ডীগড়: রাস্তাঘাটে দুষ্কৃতীকে মহিলার শ্লীলতাহানি করতে বা মারদাঙ্গা, লুটপাট-খুন করতে দেখলে সাধারণ মানুষের অধিকার আছে সেই দুষ্কৃতীকে মেরে ফেলার! এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরিয়ানা পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) কে পি সিংহ। তাঁর মন্তব্য আইন হাতে তুলে নিতে ইন্ধন দেবে কিনা, সেই প্রশ্ন উঠছে।   সাম্প্রতিক জাঠ আন্দোলন মোকাবিলার ইস্যুতে হরিয়ানা পুলিসের ভূমিকা তীব্র সমালোচনার মুখে পড়ে। তারপরই যশপাল সিঙ্ঘলকে সরিয়ে কে পি সিংহকে ডিজি পদে বসানো হয়। আর শুরুতেই বিতর্ক।   তিনি বলেছেন, আমজনতা জানে না, আইন লঙ্ঘন হতে দেখলে তারা ব্যবস্থা নিতেই পারে। ব্যবস্থা নেওয়ার অধিকার একা শুধু পুলিশকেই দেওয়া হয়নি। একজন মহিলার সঙ্গে অশালীন আচরণ করছে বা কারও বাড়িঘর জ্বালিয়ে মারদাঙ্গা করছে বা কাউকে খুনের চেষ্টা করছে, এহেন দৃশ্য দেখলে যে কেউ এমন কাজে জড়িত লোকটির জীবন কেড়ে নিতে পারেন। আইন তাঁকে সেই অধিকার দিয়েছে। হরিয়ানার ঝিন্দে এক অনুষ্ঠানে এই অভিমত জানান পুলিশকর্তাটি। এও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা যেমন পুলিশের কাজ, তেমনই একজন সাধারণ নাগরিকের কী ভূমিকা-কাজ, সেটাও বুঝতে হবে। ঘটনাচক্রে ভারতীয় দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ অনুচ্ছেদে ব্যক্তিগত সম্পত্তি, জীবন রক্ষা সংক্রান্ত অধিকারের কথা রয়েছে। এই অনুচ্ছেদগুলিতে একজনকে সরকারি প্রশাসনের সহায়তা না পাওয়া পর্যন্ত নিজের জীবন, সম্পত্তি রক্ষায় হামলাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় বল প্রয়োগের অধিকার দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারির জাঠ আন্দোলন মোকাবিলায় রাজ্য পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিজিপি হুঁশিয়ারি দেন, হরিয়ানা পুলিস আগামী দিনে কোনও অশান্তি তৈরি হলে নীরব দর্শক হয়ে থাকবে না। অপরাধীদের দমন করা হবে। কয়েকজন জাঠ নেতা সংরক্ষণের দাবিতে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন। সে কথা মাথায় রেখে ডিজিপি বলেছেন, আন্দোলনের অধিকার জনতার আছে। কিন্তু বিক্ষোভকারীরা গাছ কেটে পরিবেশের ক্ষতি করলে, সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে সেটা অন্যায়।        

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget