এক্সপ্লোর

লোকে ভুগছে, নগদে ফুলেফেঁপে উঠছে বিজেপি, ট্যুইট ইয়েচুরির

নয়াদিল্লি: দেশের একাধিক রাজ্যে এটিএম, ব্যাঙ্কে নগদ নোটের আকালের প্রেক্ষাপটে মোদী সরকারকে নিশানা করলেন সীতারাম ইয়েচুরি। সিপিএম সাধারণ সম্পাদক একগুচ্ছ ট্যুইট করে বলেছেন, মানুষ এর ফলে ভুগছে, একমাত্র বিজেপিই নগদের জোরে ফুলেফেঁপে উঠছে! ২০১৬-র নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক বড় অঙ্কের নোট বাতিলের সিদ্ধান্তে সন্ত্রাসবাদ, দুর্নীতি বা জাল নোটের বিপদ, কোনও কিছুই বন্ধ হয়নি, কিন্তু ভারতীয় অর্থনীতিতে বড় আঘাত লেগেছে বলে দাবি করেন তিনি। ইয়েচুরি বলেন, এই সরকার এখনও বাতিল হওয়া নোট পুরো গোনা শেষ করতে পারল না, কিন্তু আমাদের আশ্বাস দিয়ে ভরসা করতে বলছে যে, নগদের কোনও অভাব নেই। নোট বাতিলের বিপর্যয়ের পর বারবার গোলপোস্ট, সময়সীমা বদলেছে। তাই মোদী সরকারকে আর লোকে বিশ্বাস করে না। ২০১৬-র নভেম্বরে এটিএমগুলি ফাঁকা হয়ে গিয়েছিল। আজও তাই। একমাত্র যে দলটা নগদের পাহাড়ে রয়েছে, তারা বিজেপি। লোকে কষ্ট পাচ্ছে। দেশ এখনও বিমুদ্রাকরণের মধ্যরাতের ফরমানের মূল্য দিচ্ছে। মোদীর আমলে প্রতিষ্ঠানের ক্ষতির ফলে সাধারণ ভারতবাসী বিরাট সমস্যায় পড়েছেন। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, বিহার ও ভোটমুখী কর্নাটকে এটিএমে নগদ টাকা মিলছে না বলে খবর। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, গত তিন মাসে নগদ টাকার চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ার ফলেই এই অবস্থা। তবে এই ঘাটতি সাময়িক, দ্রুত পরিস্থিতির মোকাবিলা হচ্ছে। বাজারে প্রয়োজনের তুলনায় বেশি নগদ রয়েছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget