এক্সপ্লোর
পেট্রোলের দাম বাড়ল লিটারে ১.২৩ টাকা, ডিজেল ৮৯ পয়সা

নয়াদিল্লি ও কলকাতা: ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ১ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ পয়সা বাড়ল। বুধবার মধ্যরাত থেকে কার্যকর বর্ধিত মূল্য। এদিন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পেট্রো সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য ও ডলারের তুলনায় টাকার মূল্যের হেরফেরের ফলে এই দাম বৃদ্ধি পেয়েছে। পেট্রোপণ্যের বর্ধিত মূল্য অনুযায়ী, ১ জুন থেকে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৬৯ টাকা ৫২ পয়সা। অন্যদিকে, কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৫৮ টাকা ২৮ পয়সা।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















