এক্সপ্লোর

চার্টার্ড বিমানে যান্ত্রিক ত্রুটি: ভাবলাম, সব শেষ, বললেন রাহুল, কর্নাটক ভোট চুকে গেলে কৈলাস মানস সরোবর যাত্রা করবেন

নয়াদিল্লি: কর্নাটক বিধানসভা ভোটের পালা চুকেবুকে গেলেই কৈলাস মানস সরোবর তীর্থে যাবেন। ঘোষণা করলেন রাহুল গাঁধী। জন আক্রোশ সমাবেশের ভাষণ শেষে ফের মাইক টেনে নিয়ে ১০-১৫ দিনের যাত্রায় যাওয়ার ব্যাপারে কংগ্রেস কর্মীদের 'সম্মতি' চেয়ে নেন তিনি। কয়েকদিন আগেই চার্টার্ড বিমানে কর্নাটক যাচ্ছিলেন কংগ্রেস সভাপতি। আচমকা সেই বিমান কয়েক হাজার ফুট নেমে আসে। সেই অভিজ্ঞতা জানিয়ে রাহুল বলেন, দিনকয়েক আগে আমরা বিমানে কর্নাটক যাচ্ছিলাম। হঠাত্ বিমানটা ৮০০০ ফুট নীচে পড়ে যায়। আমি তো ভাবলাম, সব শেষ। তখনই মনে হল, কৈলাস মানস সরোবর যেতে হবে। কর্নাটক বিধানসভা ভোট হয়ে গেলে দিন ১০-১৫ লাগবে যাত্রার জন্য। রাহুল সেদিন সঙ্গীসাথীদের নিয়ে নয়াদিল্লি থেকে কর্নাটকের হুব্বালি বিমানবন্দর যাচ্ছিলেন। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি বা দিকে হেলে যায়, দ্রুত নীচে নামতে থাকে। রাহুলের ঘনিষ্ঠ সঙ্গী কৌশল বিদ্যার্থী কর্নাটক পুলিশের ডিরেক্টর জেনারেল নীলমনি এন রাজুকে চিঠি লিখে এ কথা জানান। সেদিন তিনবারের চেষ্টায় বিমানটি হুব্বালি এয়ারপোর্টে নামান চালক। কংগ্রেস বিমানের 'সন্দেহজনক, ত্রুটিপূর্ণ আচরণে'র তদন্ত দাবি করে। এর পিছনে চক্রান্ত আছে বলে অভিযোগ করে তারা। ডিজিসিএ দুজনের তদন্ত কমিটি তৈরি করে। পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু জানিয়ে দেন, কেউ এ ব্যাপারে অভিযুক্ত প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা
Mini Firoz Arrest | ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ | ABP Ananda LIVE
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, ভবানীপুরের অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Abhishek Banerjee | 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget