এক্সপ্লোর

আমাদের কি বন্দে মাতরম বলার অধিকার আছে? স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতা উপলক্ষ্যে পড়ুয়াদের প্রধানমন্ত্রীর প্রশ্ন

নয়াদিল্লি: আজ ৯/১১। ২০০১-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানার আগে এই ৯/১১-র বিশ্বজোড়া একটাই পরিচিতি ছিল। ১৮৯৩ সালে এদিনই ঘটেছিল স্বামী বিবেকানন্দর সেই শিকাগো বক্তৃতা। স্বামীজির বিশ্বজয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। আজ দিল্লির বিজ্ঞান ভবনে পড়ুয়াদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে ভারত থেকে যাওয়া এক যুবককে জিতে নেন গোটা বিশ্বকে, দেখিয়ে দেন একতার শক্তি। অথচ কোনও হরিয়ানার কলেজ কি তামিল দিবস পালন করার কথা ভাবে? তাঁর কথায়, আইনের শাসন মেনে চলুন। তাহলে ভারত একদিন শাসন করবে গোটা বিশ্ব। বিবেকানন্দ ওয়ান এশিয়ার ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিশ্বের যাবতীয় সমস্যার সমাধান একদিন এশিয়া থেকেই আসবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারেও স্বচ্ছতার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তাঁর কথায়, সভায় প্রবেশের সময় তিনি বন্দে মাতরম ধ্বনি শুনেছেন। কিন্তু আমাদের কি বন্দে মাতরম বলার অধিকার রয়েছে? যারা বন্দে মাতরম বলে, তারাই আবার রাস্তাঘাট যথেচ্ছ নোংরা করে। যাঁরা রাস্তা পরিষ্কার রাখেন, দেশের ওপর তাঁদেরই প্রথম অধিকার। আমরা রাস্তাঘাট পরিষ্কার রাখি বা না রাখি, আমাদের কি মাতৃভূমিকে নোংরা করার অধিকার আছে? ছাত্রছাত্রীদের ব্যর্থতাকে ভয় না পেতে উদ্বুদ্ধ করেছেন তিনি। ব্যর্থ না হয়ে কেউ সাফল্য পায় না। বিবেকানন্দর সঙ্গে জামসেদজি টাটার কথোপকথনে পরিষ্কার, ভারতের নিজের পায়ে দাঁড়ানোকে স্বামীজী কতটা গুরুত্ব দিয়েছিলেন। দেশ তখন ব্রিটিশ শাসনে ছিল, তবুও তাঁর আত্ববিশ্বাসের অভাব ছিল না। তাঁর কথায়, সেই পথে হেঁটেই দেশের মানুষ এখন আর চাকরি করতে চায় না, চাকরি দিতে চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget