এক্সপ্লোর

‘উদ্বিগ্ন’ মোদী, কাশ্মীরে লাগাতার হরতালে বন্ধ স্কুল-কলেজ ফের খুলতে পুলিশকে ব্যবস্থা নিতে ‘নির্দেশ’ কেন্দ্রের

নয়াদিল্লি: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ডাকা লাগাতার হরতালের জেরে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার জন্য রাজ্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। স্কুলগুলির নিরাপত্তার জন্য অ্যাকশন প্ল্যান তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা গোলমাল চালিয়ে যাচ্ছে। অশান্তি ও হরতালের জেরে ৯ জুলাই থেকে বন্ধ রয়েছে উপত্যকার সব স্কুল-কলেজ। ফলে শিকেয় উঠেছে পড়াশোনা। কাশ্মীরে ২০টি স্কুল পুড়িয়ে দিয়েছে জঙ্গিরা। কেন্দ্রের আশঙ্কা, শিশুরা যাতে আধুনিক শিক্ষার বদলে মাদ্রাসা বা জামাতের স্কুলে গিয়ে ধর্মান্ধতা শেখে তার জন্যই স্কুল ধ্বংস করে দিচ্ছে জঙ্গিরা। সেই কারণেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। কাশ্মীরের স্কুল-কলেজগুলি খোলা গেলে উপত্যকায় ফের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে মনে করছেন মোদী। সেই কারণেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রককে যত দ্রুত সম্ভব কাশ্মীরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে খবর। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রক কাশ্মীর পুলিশের সঙ্গে কথা বলছে। পরীক্ষা নেওয়ার বিষয়েও জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের। জানা গিয়েছে, ১৫ নভেম্বর থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। সপ্তম শ্রেণির পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget