এক্সপ্লোর

কৃষি সমস্যা নিয়ে ১৯-২০ ফেব্রুয়ারি দিল্লিতে জাতীয় সম্মেলন, থাকবেন মোদী

নয়াদিল্লি: কৃষি সমস্যা নিয়ে ১৯-২০ ফেব্রুয়ারি দু দিনের জাতীয় সম্মেলন বসছে রাজধানীর পুসা কমপ্লেক্সে। উদ্যোক্তা কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। ২০ তারিখ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন বলে জানিয়েছেন কৃষি সচিব এস কে পট্টনায়ক। কৃষিমন্ত্রী রাধামোহন সিংহ, নীতি আয়োগের শীর্ষ অফিসাররা, কৃষিপণ্য নির্ধারণকারী সংস্থা সিএসিপি, কৃষক সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন। আলোচনা হবে কৃষিকে চাঙ্গা করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের ব্যাপারে। ২০২২ সাল নাগাদ কৃষকের আয় বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা কীভাবে বাস্তবায়িত করা যায়, কথা হবে তা নিয়েও। সম্মেলনের প্রথম দিনে কৃষকরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন ও সামগ্রিক ভাবে কৃষি ক্ষেত্র ও তার সঙ্গে জড়িত বিভিন্ন সেক্টরের গলদগুলির ব্যাপারে কথা বলবেন কৃষি বিশেষজ্ঞরা। তাঁরা পরদিন সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে তাঁদের সুপারিশ জমা দেবেন। সেগুলি নিয়ে আলোচনার মাধ্যমে পলিসি স্থির করা হবে। বলা হচ্ছে যে, গত বছর ব্যাপক ফলনের জেরে ডাল, তৈলবীজের মতো বেশ কিছু কৃষিপণ্যের দামে ব্যাপক পতন হওয়ার পরিপ্রেক্ষিতে সারা দেশেই কৃষকরা বিরাট বিপর্যয়ে পড়েছে। সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যে মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকার কৃষকদের জন্য বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। দু রাজ্যেই সামনে বিধানসভা ভোট। কেন্দ্রও ২০১৮-১৯ এর সাধারণ বাজেটে উত্পাদন খরচের দেড় গুণ বেশি ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ঘোষণা করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আগেই বলেছেন, দেশের আর্থিক সমৃদ্ধি যুক্তিসঙ্গত, পোক্ত হয় না যদি না কৃষিতে তার প্রতিফলন না ঘটে। তাই আর্থিক বৃদ্ধির সুফল যাতে কৃষকের কাছে পৌঁছয়, কৃষিতেও বৃদ্ধি চোখে পড়ে, তা সুনিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা (সিএসও) চলতি অর্থবর্ষে কৃষি ও তার সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলিতে বৃদ্ধির হার গত বছরের ৪.৯ থেকে কমে ২.১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget