এক্সপ্লোর

নোট বাতিলের সিদ্ধান্ত:মোদীর প্রশংসায় ঐশ্বর্য

নয়াদিল্লি:  অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন, রাজনৈতিক কোনও প্রসঙ্গে মন্তব্য করার বিষয় সবসময়ই নীরবতা বজায় রেখেছেন। কিন্তু এই প্রথমবার মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ্য খুললেন অ্যাশ। অ্যাশ দেশের আমজনতা এবং প্রধানমন্ত্রী দুজনের উদ্দেশ্যেই বলেছেন, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্যে মোদীর এই সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এধরনের পদক্ষেপ গ্রহণের আগে যেকোনও দেশের রাষ্ট্রনেতা একাধিকবার চিন্তা করতেন। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়ে এক অন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মোদী, মন্তব্য ঐশ্বর্যের। তবে মোদীর এই সিদ্ধান্তে দেশের আমজনতা যে বিপাকে পড়েছেন, তাঁদের উদ্দেশ্যে বচ্চন বহুর বার্তা, বড় স্বার্থের জন্যে ছোট ছোট অসুবিধে যেন প্রত্যেকেই একটু মানিয়ে নেন, তাহলে সকলেরই ভাল হবে। এরসঙ্গে অভিনেত্রী একথাও বলেন, পরিবর্তন প্রথমদিকে কখনওই সুখকর হয় না। কিন্তু মানিয়ে নিতে পারলে, তা নিঃসন্দেহে সকলের জন্যেই ভাল হয়। মোদীর ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে, এবং এটিএমগুলোতে পর্যাপ্ত অর্থ না থাকায়, বিশাল সমস্যায় পড়েছেন দেশের সাধারণ নাগরিক। গত চার দিন ধরে বিভিন্ন ব্যাঙ্কের বাইরে লম্বা লাইন দেখা গিয়েছে, টাকা তুলতে বা নোট বদলাতে গিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি মৃত্যুও হয়েছে অনেকের। সারা দেশে এটিএম পরিষেবা ভেঙে পড়ায়, লোকের অ্যাকাউন্টে টাকা থাকলেও, হাত একেবারে খালি হয়ে গিয়েছে। হাসপাতালগুলোও পুরনো নোট নিতে অস্বীকার করায়, বিপাকে পড়েছেন বহু রোগী। তাদেরকেই একটু ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। মোদীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে এরমধ্যেই সোচ্চার হয়েছে বিরোধী দলগুলো, যেমন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি। এমনকি বিজেপির সহযোগী দল শিবসেনাও মোদীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget