এক্সপ্লোর

বিশ্বকাপে ভারতের তরুণ ফুটবলাররা হৃদয় জয় করেছে, মন কি বাত-এ বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বেতার অনুষ্ঠান মন কি বাত-এ সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের তরুণ ফুটবলারদের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দারুণ সফল হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতের তরুণ ফুটবলাররা সমর্থকদের হৃদয় জয় করেছে। ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল।’ ফুটবলের পাশাপাশি হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় হকি দল এবং ডেনমার্ক ওপেন সুপার সিরিজ জেতায় ব্যাডমিন্টন খেলোয়াড় কিদম্বী শ্রীকান্তেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ভারতে প্রথমবার অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপে দর্শক সংখ্যার বিচারে রেকর্ড হয়েছে। ভারতীয় দল গ্রুপ লিগ থেকেই বিদায় নিলেও, তরুণ ফুটবলারদের লড়াই সবার প্রশংসা কুড়িয়েছে। ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনোও ভারতে ফুটবল ঘিরে মানুষের উৎসাহ দেখে অবাক। তিনিও ভারতে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এবার প্রধানমন্ত্রীও ভারতীয় ফুটবলারদের প্রশংসা করলেন। ভারতীয় হকি দল ১০ বছর পরে এশিয়া কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছে। গোটা প্রতিযোগিতায় অপরাজিত ছিল ভারত। পাকিস্তানকে দু’বার হারিয়েছেন সর্দার সিংহরা। এই সাফল্যের জন্য গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। শ্রীকান্তও ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত সাফল্য পাচ্ছেন। সম্প্রতি তিনি অসাধারণ ফর্মে আছেন। এ বছর ইতিমধ্যেই তিনটি খেতাব জিতে নিয়েছেন এই শাটলার। ভারতেরই এইচ এস প্রণয়কে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছেন শ্রীকান্ত। ফলে তাঁর সামনে বছরের চতুর্থ খেতাব জয়ের সুযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget