এক্সপ্লোর

Modi PM KISAN Scheme: "ভুল হলে বাধা না দিয়ে সরকারের সমালোচনা করুন", কৃষি আন্দোলন নিয়ে বিরোধীদের আবেদন মোদির

"কৃষকরা আত্মনির্ভর হলে, তবেই দেশ আত্মনির্ভর হবে...", বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সরকারের আমলে কৃষকদের উন্নতি হয়েছে। কৃষিক্ষেত্রের অগ্রগতি হয়েছে। কেন্দ্রের নতুন কৃষিনীতির পক্ষে জোরালো সওয়াল করার পাশাপাশি মোদি জানালেন, কৃষকদের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার।

দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করলেন নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, ‘২০১৪ থেকে আমরা নতুন রণকৌশল নিয়ে কাজ করছি। যৎসামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী ফসল বিমার সুবিধা চাষিদের। ৮৭ হাজার কোটি টাকা বিমার থেকে পেয়েছেন চাষিরা।’

প্রধানমন্ত্রী যোগ করেন, ‘ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার কথা আগেই বলা হয়েছিল। ফসল বেচার জন্য আজ কৃষকরা বিকল্প মান্ডি পাচ্ছেন। অনলাইনে ফসল বেচতে শুরুও করেছেন কৃষকরা।’

মোদি আরও বলেন, ‘আজ কৃষকরা পেয়েছেন পাকা ঘর, শৌচালয়। দিনে ৯০ পয়সায় ৬০ বছরে মিলবে ৩ হাজারের মাসিক পেনশন। ছোট কৃষকরা আরও সহজে ব্যাঙ্ক থেকে পাচ্ছেন ঋণ। নিজেদের ফসল যেখানে খুশি বেচতে পারেন চাষিরা। ন্যূনতম সহায়ক মূল্যেও আপনারা নিজের ফসল বেচতে পারেন।’

মোদির প্রশ্ন, ‘এত অধিকার পাচ্ছেন কৃষকরা, এতে অন্যায় কি আছে? কেউ বলছেন এমএসপি থাকবে না, কেউ বলছেন মান্ডি বন্ধ হবে। নতুন আইনে কৃষকদের কোনও জরিমানা দিতে হবে না। চুক্তি অনুযায়ী কৃষককে টাকা দিতে বাধ্য থাকবেন চুক্তিকারীরা।’

মোদি বলেন, ‘সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় ভারতে। সেখানে তো ব্যবসায়ীরা আগে থেকেই আছেন, অসুবিধা হয়েছে? পোলট্রি ব্যবসার সঙ্গে জড়িতরাও তো, যেখানে খুশি বেচেন। বলেন, কৃষি ক্ষেত্রেও আমরা সেটাই চাই। কৃষি আন্দোলনের আড়ালে কেন অন্য আন্দোলনে উস্কানি? কেন হাইওয়েতে টোল আদায়ের বিরোধিতা?’

বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘কৃষকদের উল্টোপাল্টা বোঝাবেন না। এই সব দল ও আগের সরকারের জন্য কৃষিতে উন্নতি হয়নি। গরিব কৃষক এদের জন্য আরও গরিব হয়েছে।’

তিনি যোগ করেন, ‘ভুল হলে বাধা না দিয়ে, সরকারের সমালোচনা করুন। অনেক দল আগে যা বলেছে, সে কথা অস্বীকার করছে। কৃষকরা আত্মনির্ভর হলে, তবেই দেশ আত্মনির্ভর হবে।’

প্রধানমন্ত্রী জানান, দেশের কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। তাঁর আশ্বাস, কোনও জমি নেওয়া হবে না কৃষকদের থেকে। দেশজুড়ে করা হচ্ছে মিথ্যা প্রচার। ভার্চুয়াল কনফারেন্সে নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget