এক্সপ্লোর

PM Narendra Modi Speech:করোনা ভ্যাকসিন এলেই প্রত্যেকের কাছে দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস অতিমারীর মধ্যেই ফের একবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে সতর্ক করে বলেছে, যতক্ষণ না ওষুধ আসছে, ততক্ষণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঢিলে দেওয়া চলবে না। সাধারণ মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভ্যাকসিন এলেই তা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার।

নয়াদিল্লি: প্রাণঘাতী করোনাভাইরাস অতিমারীর মধ্যেই ফের একবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে সতর্ক করে বলেছে, যতক্ষণ না ওষুধ আসছে, ততক্ষণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঢিলে দেওয়া চলবে না। সাধারণ মানুষকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভ্যাকসিন এলেই তা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। মোদি বলেছেন, জনতা কার্ফু থেকে শুরু করে আজ পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসী দীর্ঘ পথ অতিক্রম করেছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আর্থিক কার্যকলাপ দ্রুত গতিতে বাড়ছে। নিজেদের দায়িত্ব পালনের জন্য সবাই আবার প্রতিদিন বাড়ির বাইরে বেরোচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছে, কিন্তু মনে রাখতে হবে, লকডাউন উঠলেও ভাইরাস কিন্তু চলে যায়নি। গত ৭-৮ মাসে প্রত্যেক ভারতীয়র প্রচেষ্টায় যে পরিস্থিতিতে পৌঁছনো গিয়েছে, তাকে বেহাল হতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী বলেছেন, আজ দেশে সুস্থতার হার বেশি, মৃত্যু হার কম। বিশ্বের ধনবান দেশের তুলনায় ভারত নাগরিকদের জীবন রক্ষায় সক্ষম হয়েছে। কোভিড-১৯ মোকাবিলা পরীক্ষার ক্রমবরদ্ধমান সংখ্যা আমাদের বড় শক্তি হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সেবা পরম ধর্ম-এই মন্ত্র অনুসরণ করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এত বিশাল জনসংখ্যার নিঃস্বার্থ সেবা করছেন। এই সমস্ত প্রয়াসের মধ্যে কোনও গাফিলতি হতে দেওয়া যায় না। ঘুণাক্ষরেও ভাবলে চলবে না যে, করোনা চলে গিয়েছে বা করোনা থেকে কোনও বিপদ নেই। প্রধানমন্ত্রী বলেছেন, মানবতাকে রক্ষার জন্য এভাবে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ বহু বছর পর হচ্ছে। বিভিন্ন দেশ এই লক্ষ্যে কাজ করছে। আমাদের দেশের বিজ্ঞানীরাও ভ্যাকসিনের জন্য দিনরাত এক করে কাজ করছেন। ভারতে এখন বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এরমধ্যে কয়েকটি ভ্যাকসিন পরীক্ষার অ্যাডভান্স পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাকসিন এলেই তা যাতে দ্রুত প্রত্যেক ভারতীয় কাছে পৌঁছে দেওয়া যায়, সরকার তার প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক নাগরিককের কাছে যাতে ভ্যাকসিন পৌঁছয় সেই লক্ষ্যে কাজ চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget