এক্সপ্লোর

জিএসটি-র বর্ষপূর্তি: দুধ, মার্সিডিজে একই হারে কর বসতে পারে না, বললেন মোদী, কংগ্রেসকে কটাক্ষ

নয়াদিল্লি: জিএসটি-র বর্ষপূর্তিতে সিঙ্গল ট্যাক্স রেট অর্থাত্ একই হারে করের দাবি খারিজ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্সিডিজ গাড়ি ও আর দুধের ওপর একই কর বসতে পারে না বলে সওয়াল করেন তিনি, বলেন, কংগ্রেসের একটিই হারে অর্থাত্ ১৮ শতাংশ কর বসানোর দাবি মানতে হলে খাদ্য ও নিত্যপণ্যের কর বেড়ে যাবে। পাশাপাশি তাঁর দাবি, জিএসটি চালু হওয়ার এক বছরের মধ্যেই পরোক্ষ করদাতাদের বেস অর্থাত ভিত্তি ৭০ শতাংশের বেশি বেড়েছে, চেকপোস্টগুলি উঠে গিয়েছে, ১৭ রকমের কর ও ২৩ ধরনের সেস মিশে একটিই কর হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, নয়া কর ব্যবসার, যাতে এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্সের মতো কেন্দ্রীয় লেভি ও ভ্যাটের মতো রাজ্যের বসানো কর মিশে গিয়েছে, লক্ষ্য হল, অপ্রত্যক্ষ কর সহজ করার পাশাপাশি ইনস্পেক্টর রাজ খতম করা। একাধিক রাজ্য সরকার, বণিক মহল ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের ফিডব্যাকের ওপরই জিএসটি তৈরি হয়েছে, এটি এক উদ্ভাবনী ব্যবস্থা। বলেন, মাত্র একটাই করের স্ল্যাব রাখা খুবই সহজ হত। কিন্তু তাতে খাদ্যের ওপর শূন্য শতাংশ হারে কর বসতে পারত না। দুধ আর মার্সিডিজে একই হারে কর বসতে পারে কি? ফলে কংগ্রেসি বন্ধুরা যখন বলেন, জিএসটি-তে একটাই করের হার রাখবেন, তাঁরা এটাই কার্যত বলেন যে, খাদ্যপণ্যের ওপর ১৮ শতাংশ কর বসবে, যা বর্তমানে শূন্য থেকে ৫ শতাংশ। একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশে মোট ৬৬ লক্ষ পরোক্ষ করদাতা নথিভুক্ত হয়েছেন। সেখানে জিএসটি চালু হওয়ার এক বছরের মধ্যে ৪৮ লক্ষ নতুন সংস্থা নথিভুক্ত হয়েছে। ৩৫০ কোটি ইনভয়েস প্রসেসড হয়েছে, ১১ কোটি রিটার্ন জমা পড়েছে। জিএসটি জটিল ব্যাপার হলে কি এমনটা হত? দেশব্যাপী সব চেকপোস্ট উঠে গিয়েছে। এতে শুধু ট্রাকচালকদের অমূল্য সময়ই বেঁচে যাচ্ছে না, পরিকাঠামো ক্ষেত্রও চাঙ্গা হচ্ছে, দেশের উত্পাদনশীলতা বাড়ছে। জিএসটি জটিল প্রক্রিয়া হলে কি এটা হত? তিনি এও দাবি করেন, আগে অনেক কর বাইরে থেকে বোঝা যেত না, জিএসটিতে কী কর হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। সরকার প্রায় ৪০০ ধরনের পণ্যের ওপর কর কমিয়েছে। প্রায় ১৫০ পণ্যের কর শূন্য শতাংশ। অধিকাংশ দৈনন্দিন জরুরি পণ্যের ওপর কর কমেছে। চাল, গম, চিনি, মশলা-যে পণ্যই হোক, মোট কর বেশিরভাগ ক্ষেত্রেই কমেছে।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget