এক্সপ্লোর

বৃদ্ধাশ্রমে ঠাঁই পেয়েছেন মহাত্মা গাঁধীর নাতি, জানতে পেরে কথা বললেন প্রধানমন্ত্রী স্বয়ং

নয়াদিল্লি:  জীবনের বেশিরভাগটা কেটেছে আমেরিকায়। সম্মানের সঙ্গে কাজ করেছেন নাসার মত প্রতিষ্ঠানে। কিন্তু মহাত্মা গাঁধীর আপন নাতি, ৮৭ বছরের কানুভাই রামদাস গাঁধী আজ বৃদ্ধাশ্রমে ঠাঁই পেয়েছেন। কিছুদিন হল আমেরিকা থেকে ভারতে ফিরেছেন সস্ত্রীক কানুভাই। মাথা গোঁজার কোনও জায়গা জোটাতে না পেরে উঠেছেন দিল্লির এক বৃদ্ধাশ্রমে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হতে নড়েচড়ে বসে সংবাদমাধ্যম। প্রশ্ন ওঠে, এত দুর্দশার মধ্যে পড়তে হল কেন খোদ মহাত্মা গাঁধীর নাতিকে। এরপর রবিবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে কানুভাইয়ের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, দুজনে গুজরাতিতে কথা বলেছেন, হালকা ফুরফুরে মেজাজে চলেছে কথাবার্তা। কানুভাই ও তাঁর স্ত্রীকে ঠিকমত দেখভালের জন্য প্রধানমন্ত্রী সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। কানুভাইয়ের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মাও। আশ্বাস দিয়েছেন, সবরকম সরকারি সাহায্য করা হবে তাঁকে। পরে কানুভাই বলেন, দীর্ঘদিন ধরে তিনি মোদীর সমর্থক। আগে মোদী যখন গুজরাতে সামাজিক ও রাজনৈতিক কাজকর্মে যুক্ত ছিলেন, তখন থেকে তাঁকে সমর্থন করেন তিনি। এই বৃদ্ধ বয়সেও তিনি দেশের জন্য কাজ করতে চান। উল্টে সনিয়া গাঁধীকে কানুভাই চিহ্নিত করেছেন তাঁদের দুজনেরই শত্রু বলে। কানুভাইয়ের যখন ১৭ বছর বয়স, তখন নিহত হন মহাত্মা গাঁধী। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পড়াশোনার জন্য তাঁকে আমেরিকা পাঠান। সেখানেই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিনি পড়াশোনা করেন অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স নিয়ে। পরে কানুভাই মার্কিন প্রতিরক্ষা বিভাগে যোগ দেন, কাজ করেন নাসাতেও। তাঁর স্ত্রী শিবলক্ষ্মীও অধ্যাপক ছিলেন, বস্টনে গবেষণা করতেন তিনি। সেই কানুভাই কীভাবে এমন কপর্দকশূন্য হয়ে পড়লেন তা এখনও বোধগম্য নয়। পাশাপাশি বোঝা যাচ্ছে না, খোদ গাঁধীর নাতির এমন দুরবস্থা সত্ত্বেও কংগ্রেসই বা কেন তাঁর সম্পর্কে কোনও উৎসাহ দেখাচ্ছে না।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget