এক্সপ্লোর

পিএনবি প্রতারণা: শরীর খারাপ তাই ভারতে ফেরা সম্ভব নয়, জানিয়ে দিলেন অন্যতম অভিযুক্ত চোকসি

নয়াদিল্লি: স্বাস্থ্যজনিত কারণে এবং পাসপোর্ট সাসপেন্ড হওয়ার ফলে তাঁর পক্ষে ভারতে ফেরা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন ১২,৬০০ কোটি টাকার পিএবি-প্রতারণা মামলার অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি।

গত ৭ মার্চ, সিবিআইকে পাঠানো ইমেলে চোকসি তদন্ত প্রক্রিয়ার সমালোচনা করেন। মেহুলের অভিযোগ, তাঁর বিরুদ্ধে যেভাবে আইনকে অপব্যবহার করা হয়েছে, তাতে তাঁর পারিবারিক ভাবমূর্তি ও ব্যবসার প্রভূত ক্ষতি হয়েছে।

গত ৭ মার্চ, চোকসিকে সমন পাঠায় সিবিআই। অভিযোগ ওঠে, তার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। যদিও গীতাঞ্জলি জেমস-এর কর্ণধারের দাবি, মামলা দায়ের হওয়ার অনেক আগেই তিনি ব্যবসার কাজে বাইরে যান।

সাতপাতার চিঠিতে মেহুল লেখেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমার পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, তাঁকে এমনভাবে প্রতিপন্ন করা হয়েছে যেন তিনি ‘দেশের জন্য বিপজ্জনক’।

তদন্তকারী সংস্থাকে লেখা ইমেলে মেহুল দাব করেন, আমার পক্ষে বর্তমান পরিস্থিতিতে ভারতে ফেরা সম্ভব নয়। কেন আমার পাসপোর্ট সাসপেন্ড করা হল, বা কেন আমি ভারতের কাছে বিপজ্জনক— তার যুক্তিসঙ্গত জবাব দিতে পারেনি আঞ্চলিক পাসপোর্ট অফিস।

চোকসি আরও জানান, তিনি নিজের স্বাস্থ্য নিয়েও চিন্তিত। তাঁর আশঙ্কা, ভারতে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। পছন্দের হাসপাতালে চিকিৎসা করানো হবে না। সরকারি হাসপাতালে তাঁকে রাখা হবে।

তাঁর দাবি, স্বাস্থ্যজনিত সমস্যার জন্য আগামী চার থেকে ছয় মাস তিনি কোথাও যেতে পারবেন না। চোকসি বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমার একটি কার্ডিয়াক প্রোসিডিওর করা হয়েছে।

এর পাশাপাশি, কিডনির ওপর চাপ পড়ার আশঙ্কায় সেই সময় সবকটি শিরার ওপর তা সম্ভব হয়নি। ফলে, আমার পক্ষে ৪-৬ মাস কোথাও যাত্রা করা সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget