এক্সপ্লোর

কেন্দ্রের সরকারেরই কেউ আগাম সতর্ক করে দেয় নীরব মোদীকে? বলল কংগ্রেস, কেলেঙ্কারিতে জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, বললেন পিএনবি চেয়ারম্যান

#১.৭৭ বিলিয়ন ডলার কেলেঙ্কারিতে জড়িত ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন পিএন বি চেয়ারম্যান। #সিবিআইয়ের কাছে প্রথম অভিযোগটি পৌঁছনোর অনেক আগেই, গত ১ জানুয়ারি দেশের বাইরে চলে যান নীরব। ৩১ জানুয়ারি প্রথম এফআইআর দায়ের করে নীরবের বিরুদ্ধে লুক আউট সার্কুলার দেয় সিবিআই, দাবি সূত্রের। নয়াদিল্লি: নীরব মোদী কোথায়, এই প্রশ্ন যখন জোরদার হচ্ছে, তখন কংগ্রেস জানতে চাইল, কেন্দ্রের বর্তমান এনডিএ সরকারের ভিতরের কেউ কি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)কে ১১০০০ কোটি টাকার বেশি প্রতারণা করে গা ঢাকা দেওয়া হিরে ব্যবসায়ীকে আগাম সাবধান করে দিয়েছিলেন? কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার ট্যুইট, ললিত মোদী, বিজয় মাল্যের মতো ওঁকেও কি সরকারেরই কেউ আগে থেকে সতর্ক করে দিয়েছিল? মানুষের টাকা নয়ছয় করে পালিয়ে যেতে দেওয়াটা কি এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে? দায়ী কে? কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ১২ হাজার কোটি টাকা চুরি করে দেশ ছেড়ে নীরব মোদী পালিয়ে গেলেন, চোখ বন্ধ করে বসে ছিল এনডিএ সরকার। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর ট্যুইট, নীরব মোদীর ভারত লুঠের গাইড-১ প্রধানমন্ত্রী মোদীকে আলিঙ্গন। ২ দাভোসে তাঁর সঙ্গে দেখা হওয়া। সেই প্রভাব খাটিয়ে ১২০০০ কোটি টাকা চুরি করুন। দেশ থেকে মাল্যর মতো কেটে পড়ুন, সরকার অন্য দিকে তাকিয়ে থাকবে। সুরজেওয়ালার পাশাপাশি সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একটি ছবি সহ ট্যুইট করেছেন, এই লোকটি যদি ৩১ জানুয়ারি এফআইআর দায়ের হওয়ার আগেই ভারত ছেড়ে পালিয়ে গিয়ে থাকেন, তবে এই ছবিতে কি তিনিই রয়েছেন? এফআইআর হওয়ার এক সপ্তাহ আগে ভারত থেকে পালিয়ে দাভোসে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা এই ছবিতে তিনিই আছেন? মোদী সরকার স্পষ্ট করে জানাক। নীরব মোদী কে? গতকালই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক পিএনবি ১.৭৭ বিলিয়ন ডলার (১১৪০০ কোটি টাকা) জালিয়াতির সন্ধান পাওয়ার কথা জানায়। অভিযোগ, ব্যাঙ্কের মুম্বই শাখা থেকে জাল অনুমোদন চিঠি জোগাড় করে নীরব অন্য ভারতীয় ঋণদাতাদের কাছ থেকে বিদেশি ঋণ পেয়েছেন। এদিকে আজই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নীরব মোদীর বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) দায়ের করা ২৮০ কোটি টাকার অবৈধ অর্থ লেনদেনের মামলার ব্যাপারে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। আজ ভোর থেকে অন্তত ১০টি স্থানে হানা দিয়েছেন ইডি কর্মীরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Digital Census In India: Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?

ভিডিও

BJP News | ''হারের ভয়ে বেপরোয়া...ভোটারদের ভয় দেখাচ্ছেন মমতা'' নালিশ বিজেপির প্রতিনিধিদলের
Suvendu Adhikari | ''আসছে বিজেপিরই সরকার'' | হুঙ্কার দিয়ে নন্দীগ্রামের জন্য মনোনয়ন শুভেন্দুর
ECI News | পুলিশ-প্রশাসনে পর এবার CEO দফতরেও রদবদল। সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO সুব্রত পালকে
Election Commission: ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিকই বদল,সরিয়ে দেওয়া হল ডেপুটি CEO -কে
BJP News: 'প্রতিটি ভোটারকে ভয় দেখানো হচ্ছে', কমিশনের কাছে ৬টি দাবি পেশ বিজেপি প্রতিনিধিদলের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Saving Schemes : সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
সুকন্যা সমৃদ্ধি, PPF সহ স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, কত পাবেন আপনি ?
Digital Census In India: Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Live-In যুগলকে বিবাহিত ধরা হবে, ১ এপ্রিল থেকে দেশে ডিজিটাল সেন্সাস, কী কী প্রশ্ন করা হবে আপনাকে ?
Online Payments New Rule : শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
শুধু OTP দিলেই টাকা যাবে না ! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে বাধ্যতামূলক নতুন অনেক নিয়ম, আপনার কী লাভ ?
FASTag Annual Pass Hike: FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
FASTag-এর বার্ষিক পাসের চার্জ বাড়ছে, ১ এপ্রিল থেকে কত দিতে হবে আপনাকে ?
Stock Market LIVE: দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
দুপুরের আগেই সব টাকা চলে গেল ! ১২০০ পয়েন্টের ধস সেনসেক্সে, নিফটি ২২,৫০০ পয়েন্টের নীচে
Kerosene Supply New Rule : এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, ৬০ দিন পাবেন সুবিধা
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Election Commission: কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
কালীঘাট, ভবানীপুরের ওসি বদল, একধাক্কায় ১৪২ পুলিশ অফিসার ট্রান্সফার কমিশনের!
Embed widget