এক্সপ্লোর

নিশানা কংগ্রেস? কারও কারও কাছে ক্ষমতাই অক্সিজেন, কিন্তু উনি দীর্ঘদিন বিরোধী বেঞ্চে কাটিয়েছেন, বাজপেয়ীর স্মরণে ১০০ টাকার মুদ্রা প্রকাশ করে বললেন মোদী

নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ীর ৯৪-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০০ টাকার স্মারক মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে জল্পনা ছড়ায় নরেন্দ্র মোদির একটি মন্তব্যে। প্রধানমন্ত্রী বলেন, আজকের রাজনীতির চেনা ছবিটা হল কেউ কেউ ২ থেকে ৫ বছর ক্ষমতার বাইরে থাকতে হলেই অশান্ত হয়ে ওঠেন। কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী তাঁর রাজনৈতিক জীবনের বেশিরভাগটাই বিরোধী আসনে কাটিয়েছেন, যদিও সবসময় দেশ ও দেশবাসীর কথাই ভেবেছেন। জীবনের প্রতিটি মুহূর্ত তিনি মানুষের মঙ্গলে দায়বদ্ধ ছিলেন বলেও মন্তব্য করেন মোদি। এও বলেন, কিছু মানুষের কাছে ক্ষমতাই অক্সিজেন, যা ছাড়া তারা বেঁচে থাকতে পারে না। অটলজি জীবনের দীর্ঘ সময় বিরোধী শিবিরে কাটালেও জাতীয় স্বার্থের কথা বলেছেন, দলের আদর্শের প্রশ্নে কখনও আপস করেননি। সরাসরি কারও নাম না করলেও বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেসকেই তিনি এই মন্তব্যে কটাক্ষ করলেন বলে মনে করা হচ্ছে। তবে বাজপেয়ী সবসময় নিজের, পার্টির আগে দেশ ও গণতন্ত্রকে স্থান দিতেন বলেও জানান প্রধানমন্ত্রী। বাজপেয়ীর রাজনৈতিক যাত্রাপথ নিয়ে বলেন, অটলজী চাইতেন, গণতন্ত্রই থাকুক সবার ওপরে। তিনি জনসঙ্ঘ গড়েছিলেন, কিন্তু আমাদের গণতন্ত্রকে রক্ষার প্রশ্ন বড় হয়ে উঠতেই তিনি ও অন্যরা জনতা পার্টিতে যোগ দেন। তেমনই ক্ষমতায় বহাল থাকা আর আদর্শের প্রশ্নে আপসের মধ্যে একটিকে বেছে নেওয়ার সময় এলে তিনি জনতা পার্টি ছেড়ে বিজেপি গঠন করেন। ‘তিল তিল করে অটলজী যে পার্টি গড়েছেন’, তা আজ গোটা দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলির একটি বলে জানান মোদি, বলেন, বাজপেয়ীই দেশে পদ্মের বীজ বপন করেছিলেন। এও বলেন, উনি যখন ভাষণ দিতেন, মন্ত্রমুগ্ধ হয়ে গোটা দেশ শুনত। অটলজীর ভাষণ শুধু বিজেপির কণ্ঠস্বরই হয়ে ওঠেনি, তাতে আমআদমির প্রত্যাশা, মনের কথাই ফুটে উঠত। অনুষ্ঠানে বাজপেয়ীর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিজেপি সভাপতি অমিত শাহও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget