এক্সপ্লোর

মোদীর সঙ্গে মতবিরোধ থাকলেও প্রকাশ্যে আসেনি, জানালেন রাষ্ট্রপতি, প্রণব আমার খেয়াল রেখেছেন বাবার মত, মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি:রাষ্ট্রপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নানা ইস্যুতে তাঁর মতবিরোধ হয়। কিন্তু তা কখনও প্রকাশ্যে আসেনি, হাতে হাত মিলিয়ে কাজ করেছেন তাঁরা। এক সমাবেশে প্রধানমন্ত্রীর সামনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এ কথা বললেন। পাশাপাশি নরেন্দ্র মোদীর কণ্ঠেও শোনা গেল, রাষ্ট্রনেতা প্রণব সম্পর্কে আলাদা অনুভূতির কথা। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি: আ স্টেটসম্যান বইটির উদ্বোধনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি ভাগ্যবান, কারণ দিল্লিতে সরকার গড়ার সময় প্রণব মুখোপাধ্যায়ের হাত ধরার সুযোগ পান তিনি। গত ৩ বছরে তাঁদের মধ্যে  এমন কোনও সাক্ষাৎ হয়নি, যখন রাষ্ট্রপতি তাঁর সঙ্গে নিজের বাবার মত আচরণ করেননি। রাষ্ট্রপতি নিজেও প্রধানমন্ত্রীর প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা ও গুণগ্রাহিতা প্রকাশ করেন। জানান, নানা ইস্যুতে দুজনের মধ্যে মতপার্থক্য হয়েছে কিন্তু একসঙ্গে কাজ করতে কখনও অসুবিধে হয়নি তাঁদের। দৃশ্যতই আবেগাপ্লুত প্রধানমন্ত্রী বলেন, একজন বাবা যেমন ছেলের যত্ন নেন, ঠিক সেভাবেই রাষ্ট্রপতি মুখোপাধ্যায় তাঁকে সব বিষয়ে পথ দেখিয়েছেন। তাঁর স্বাস্থ্যের খেয়াল রাখা, বিশ্রাম নিতে বলা, কাজ কম করতে পরামর্শ দেওয়া- সব কিছুতেই তিনি ছিলেন স্নেহশীল অভিভাবকের মত। এমনকী উত্তরপ্রদেশ ভোটের সময়েও প্রণব তাঁকে বলেন, জয় পরাজয় তো লেগেই থাকে. তা বলে স্বাস্থ্যের খেয়াল রাখবেন না? রাষ্ট্রপতি হিসেবে এই উদ্বেগ দেখানো তাঁর কাজের অংশ ছিল না কিন্তু তাঁর মধ্যে থাকা মানুষ এক বন্ধুর ভালমন্দের খবর রাখতে চাইত।

সেরা শিরোনাম

Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget