এক্সপ্লোর

চিন, পাকিস্তানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধে প্রস্তুত ভারত, তবে শান্তিই কাম্য: সেনাপ্রধান

নয়াদিল্লি: পাকিস্তান ও চিনের বিরুদ্ধে একসঙ্গে লড়াই বাঁধলে তার জন্য প্রস্তুত ভারত। তবে, বেজিংয়ের সঙ্গে সংঘাতের পরিবর্তে সহযোগিতাই কাম্য। এমনটাই জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

সম্প্রতি, সবচেয়ে দূরপাল্লার ভূমি থেকে ভূমি আন্তঃমহাদেশীয় পরমাণু অস্ত্রবহণে সক্ষম ‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। ৫ হাজার কিলোমিটার পাল্লা হওয়ায় প্রায় গোটা চিন এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে চলে এসেছে।

‘অগ্নি-৫’ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরই সংশয় প্রকাশ করেছে চিন। এদিন সেই প্রেক্ষিতে নতুন সেনাপ্রধান জানান, সেনাকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে করে তারা দুদিকেই একসঙ্গে লড়াই চালাতে পারে। তিনি বলেন, আমাদের যা নির্দেশ দেওয়া হবে, আমরা তাই পালন করব।

চিন সীমান্ত প্রসঙ্গে রাওয়াত বলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর প্রতিবেশীর (চিন) সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে সেনা। সেনাপ্রধান যোগ করেন, জায়গা দখল থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত হলেও, সহযোগিতারও অনেক জায়গা রয়েছে।

রাওয়াতের মতে, সংঘাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সহযোগিতার দিকগুলিকে আরও জোর দেওয়া। যদিও, রাওয়াতের এদিনের কথার সঙ্গে বিদায়ী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহার কথার মিল নেই। কারণ, সম্প্রতি তিনি এক সাক্ষাতকারে স্বীকার করেছিলেন, দুদিকে একসঙ্গে যুদ্ধ করার মত ক্ষমতা বর্তমানে ভারতের নেই।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget