এক্সপ্লোর

বিরোধিতা-বিতর্ক-আলোচনাতেই সমৃদ্ধ হয় গণতন্ত্র, সিএএ-বিতর্কের মধ্যেই মন্তব্য প্রণবের

এদিন একবারও নাগরিকত্ব সংশোধনী আইনের কথা উল্লেখ করেননি প্রণব। কিন্তু তিনি প্রতিবাদকে সমর্থন করে বুঝিয়ে দিয়েছেন, গণতন্ত্রের কন্ঠরোধের বিরোধী।

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই মুখ খুললেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘ঐকমত্য গণতন্ত্রের প্রাণ সঞ্জীবনী। বিরোধিতা-বিতর্ক-আলোচনাতেই সমৃদ্ধ হয় গণতন্ত্র। রাজপথে নামা তরুণদের মতামতও গুরুত্বপূর্ণ। সবাইকে নিয়ে চলাই ভারতীয় সংস্কৃতির অঙ্গ। শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রকে আরও মজবুত করবে।’ রাজনৈতিক মহলের বক্তব্য, নাম না করে মোদি সরকারকে গণতন্ত্রের পাঠ দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি এই প্রথম এই ইস্যুতে মুখ খুললেন। এদিন প্রণব আরও বলেন, ‘গত কয়েকমাস ধরেই বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে তরুণরা সোচ্চার। বিভিন্ন ইস্যুতে তাঁদের মতামত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের প্রতি তাঁদের বিশ্বাস হৃদয় ছুঁয়ে যায়। আমার বিশ্বাস, বর্তমানে দেশজুড়ে যে শান্তিপূর্ণ আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে, সেটি গণতন্ত্রের শিকড় মজবুত করবে।’ এদিন একবারও নাগরিকত্ব সংশোধনী আইনের কথা উল্লেখ করেননি প্রণব। কিন্তু তিনি প্রতিবাদকে সমর্থন করে বুঝিয়ে দিয়েছেন, গণতন্ত্রের কন্ঠরোধের বিরোধী। নির্বাচন কমিশনের উদ্দেশে নিয়মে বদল এনে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পরেও উন্নয়নমূলক কাজকর্ম জারি রাখার অনুমতি দেওয়া, সংসদ ও বিধানসভায় মহিলা জনপ্রতিনিধির সংখ্যা বাড়ানো, লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ১,০০০ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget