এক্সপ্লোর

সীমান্ত এলাকায় মাদক-সমস্যা বৃদ্ধির নেপথ্যে জঙ্গিযোগ রয়েছে: রাষ্ট্রপতি কোবিন্দ

নয়াদিল্লি: সীমান্তবর্তী এলাকায় মাদক সেবন ও পাচার বৃদ্ধির নেপথ্যে নাশকতামূলক কার্যকলাপ ও রাজনৈতিক অস্থিরতার মতো ফ্যাক্টর দায়ী। এমনটাই মনে করেন রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির মতে, এর মোকাবিলা করতে হলে পঞ্জাব ও মণিপুরের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে আরও নজরদারি প্রয়োজন।

কোবিন্দের দাবি, ভারতের ভৌগলিক অবস্থানের ফলে এই সমস্যা আরও জটিল আকার নিয়েছে রাজ্যে। তিনি জানান, মায়ানমার-লাওস-তাইল্যান্ডের ‘সোনালী ত্রিভূজ’ এবং ইরান-আফগানিস্তান-পাকিস্তানের ‘সোনালী ক্রিসেন্ট’-এর ফলে ভারতে মাদক সেবন ও পাচারের সমস্যা আরও গভীর ও জটিল।

মঙ্গলবার আন্তর্জতিক মাদক-বিরোধী দিবস। এই উপলক্ষ্যে এদিন মদ ও মাদক ব্যবহার ও পাচার রোধে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তাঁদের জাতীয় পুরস্কারে সম্মানিত করেন রাষ্ট্রপতি। বলেন, মদ ও মাদকের নেশা একজন ব্যক্তি, পরিবার ও সমাজের স্বাস্থ্য, সংস্কৃতি, উন্নয়ন ও রাজনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেল।

কোবিন্দ জানান, মাদকের নেশার ফলে দারিদ্র্য বৃদ্ধি পায়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়। পাশাপাশি, উন্নয়ন ও কল্যাণমূলক কাজও ক্ষতিগ্রস্ত হয়। রাষ্ট্রপতি বলেন, অবৈধ মাদক সেবনের ফলে দেশের তরুণ প্রজন্ম ও শিশুদের স্বাস্থ্যের পরিপন্থী। একমাত্র সচেতনতা, প্রতিরোধ, উৎসাহমূলক ও সহায়তামূলক প্রকল্পের মাধ্যমে এই ব্যাধিকে রোখা সম্ভব।

এরসঙ্গেই, মাদকাসক্তদের প্রতি সমবেদনার ও সহানুভূতির হাতও বাড়িয়ে দিতে আহ্বান করেছেন রাষ্ট্রপতি। তাঁর মতে, মাদকসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাদের অভিভাবক, শিক্ষক, চিকিৎসক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে একযোগে কাজ করতে হবে। তিনি জানান, এই পদক্ষেপ কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক কাজ করে চলেছে।

রাষ্ট্রপতির কথাকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রী থাওয়ারচন্দ গহলৌত জানান, মাদকাসক্ত, তাদের পরিবারের সহায়তায় জাতীয়স্তরে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, যা ২৪-ঘণ্টা কাজ করে চলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget