এক্সপ্লোর

হারার জন্যই মীরা কুমারকে প্রার্থী করা হয়েছে, বিরোধীদের তোপ নীতীশের

নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন করার কথা ঘোষণা করার পর থেকেই বিরোধী দলগুলির সমালোচনার মুখে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার তিনি পাল্টা আক্রমণ করলেন। বিরোধী দলগুলির উদ্দেশে তাঁর তোপ, হারার জন্যই মীরা কুমারকে প্রার্থী করা হয়েছে। জনতা দল ইউনাইটেডের কোর কমিটির বৈঠকের পর নীতীশ বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের ফল নিয়ে কোনও সংশয় নেই। বিহারের মেয়ের জন্য আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু প্রশ্ন হল, বিহারের মেয়েকে কি হারার জন্য বেছে নেওয়া হয়েছে?’ কোবিন্দকে সমর্থন প্রসঙ্গে নীতীশ বলেছেন, দলীয় বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। জেডিইউ যখন এনডিএ-র শরিক ছিল, তখনও স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে তাঁরা প্রণব মুখোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। এবারও তাঁরা সেভাবেই কোবিন্দকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। নীতীশের আরও দাবি, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত নয়। সর্বসম্মত প্রার্থী হলেই ভাল হত। কোবিন্দ বিহারের রাজ্যপাল হিসেবে প্রশংসনীয় কাজ করেছেন। সনিয়া গাঁধী ও সীতারাম ইয়েচুরির সঙ্গে দেখা করে সেকথাই বলেছেন তিনি। জেডিইউ-এর জোটসঙ্গী আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ফের নীতীশের উদ্দেশে কোবিন্দকে সমর্থন করার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করেন। তিনি আরও বলেন, নীতীশ যেভাবে সঙ্ঘমুক্ত ভারত গড়ার প্রস্তাব দিয়েছিলেন, সেই পথেই এগিয়ে যাচ্ছে বিরোধী দলগুলি। কিন্তু নীতীশ কেন একজন আরএসএস কর্মীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন, সেটা তিনি বুঝতে পারছেন না। পরে অবশ্য লালু জানান, এ বিষয়ে নীতীশের সঙ্গে তাঁর কথা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget