এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: সাংসদ ও বিধায়কদের জন্য ভিন্ন রঙের ব্যালট, সিদ্ধান্ত কমিশনের

নয়াদিল্লি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদ ও বিধায়কদের আলাদা আলাদা রঙের ব্যালট পেপার দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

বর্তমানে রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের শাসক ও বিরোধী দল। কিন্তু, সেই প্রচেষ্টা যদি ব্যর্থ হয়, অর্থাৎ উভয়পক্ষই নিজ নিজ প্রার্থীর নাম ঘোষণা করে, সেক্ষেত্রে নির্বাচনী প্রক্রিয়া অবধারিত হয়ে পড়বে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা আগামী ১ জুলাই শেষ হচ্ছে। তারপরই পরিস্থিতি অনুযায়ী ভিন্ন রঙের ব্যালট পেপার ছাপা শুরু করবে কমিশন। জানা গিয়েছে, সাংসদদের জন্য সবুজ রঙের ব্যালট থাকবে। অন্যদিকে, বিধায়কদের জন্য থাকবে গোলাপী রঙের ব্যালট।

নিয়মানুসারে, একজন সাংসদের ভোটের মূল্য ৭০৮। যাতে বদল হয় না। অন্যদিকে, একজন বিধায়কের ভোটের মূল্য নির্ধারিত হয় সেই তাঁর রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে। রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজের মোট মূল্য ১০,৯৮,৯০৩।

কলেজের মোট ভোটার সংখ্যা ৪,৮৯৬। এর মধ্যে ৪,১২০ জন বিধায়ক ও ৭৭৬ জন সাংসদ। আবার সাংসদের মধ্যে ৫৪৩ জন লোকসভার এবং ২৩৩ জন রাজ্যসভার।

কমিশনের নির্দেশ অনুযায়ী, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং দিল্লির জন্য ব্যালট ইংরেজি ও হিন্দিত ভাষায় কমিশনের দফতরে ছাপা হবে।

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ, অসম, গোয়া, গুজরাত, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, পঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গনা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির ব্যালট ইংরেজি এবং অন্য ভাষায় সংশ্লিষ্ট রাজ্যে ছাপা হবে।

এদিকে, গতবছর রাজ্যসভা নির্বাচনের সময় হরিয়ানায় কালি-বিতর্কের জেরে এবার রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিশেষ পেন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। জানা গিয়েছে, ওই বিশেষ কালি দিয়েই ভোটারকে ভোট দিতে হবে ব্যালটে। না হলে, সেই ভোট বাতিল হবে।

সেরা শিরোনাম

Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget