এক্সপ্লোর

গিরিজা দেবীর প্রয়াণে শোক প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি ও কলকাতা: বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকজ্ঞাপন। নিজের টুইটার হ্যান্ডলে নরেন্দ্র মোদী লিখেছেন, গিরিজা দেবীর আকস্মিক প্রয়াণে শোকাহত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এক সুরেলা কণ্ঠস্বর হারাল। তাঁর অনুরাগীদের সমবেদনা জানাই। অন্যদিকে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লিখেছেন, গিরিজা দেবীর মৃত্যু সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি। ২০১৫ সালে তাঁকে বঙ্গবিভূষণ সম্মান দিতে পেরে আমরা সম্মানিত। শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী  সনিয়া গাঁধীও।তিনি বলেছেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি। বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন গিরিজা দেবী। তাঁর আত্মীয়, বন্ধু এবং অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী। তাঁর প্রয়াণে শোক ব্যক্ত করেছেন সঙ্গীত জগতের দিকপালরা। সঙ্গীতশিল্পী শোভা মুদগল এবং গীতিকার জাভেদ আখতার শোক প্রকাশ করেছেন। ভারতীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি। টুইট শোভা মুদগলের। অন্যদিকে জাভেদ আখতার লিখেছেন, গিরিজা দেবী শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ছিলেন না। তিনি দেশের সম্পদ। তাঁকে হারিয়ে আমরা রিক্ত। একটা যুগের অবসান হল। এমন মানুষ আর জন্মাবেন না। গিরিজা দেবী আপনাকে প্রণাম। গতকাল রাতে বি এম বিড়লা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আজ সকাল ৮টা নাগাদ হাসপাতাল থেকে মরদেহ পিস হাভেনে নিয়ে যাওয়া হয়। সকাল ১১টা নাগাদ দেহ শায়িত  সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমিতে। গত ৪০ বছর এখানেই শিক্ষকতা করেছেন তিনি।সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর আবার দেহ নিয়ে আসা হবে পিস হাভেনে।

বৃহস্পতিবার সকালের বিমানে বারাণসী নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই শেষকৃত্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget