এক্সপ্লোর

'আমেরিকায়ই থেকে যান, ফিরবেন না ভারতে!' স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার অসম্মানের অভিযোগ, ট্রোলড প্রিয়ঙ্কা

নয়াদিল্লি:সোস্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন কয়েক মাস আগে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে শাড়ি না পরায় প্রিয়ঙ্কা চোপড়াকে ট্রোল করল একদল। বর্তমানে আমেরিকায় রয়েছেন প্রিয়ঙ্কা। তাঁকে ট্রোল করা বাহিনী বলেছে, ওখানেই থেকে যান, দেশে ফেরার দরকার নেই আপনার। প্রিয়ঙ্কা মুম্বই ফিরছেন বলে খবর। নিজের পছন্দের পোশাক পরায় বলিউড থেকে হলিউডে পা রাখা ভারতীয় অভিনেত্রীকে বিদ্রূপের শিকার হতে হয়েছে। স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে তাঁর গলায় জড়ানো তেরঙ্গা দোপাট্টা। এতে অখুশি তাঁরই ভক্তদের একাংশ, যাঁরা প্রিয়ঙ্কার বিরুদ্ধে জাতীয় পতাকার অসম্মানের অভিযোগ তুলেছেন। তাঁর চিরাচরিত ভারতীয় ঐতিহ্যশালী পোশাক পরা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তাঁরা।

Independence Day #Vibes ????????#MyHeartBelongsToIndia #happyindependencedayindia #jaihind

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

একজন লিখেছেন, দয়া করে আর ভারতে ফিরবেন না। এমন দিনে পরার জন্য একটা শালোয়ার-কামিজও নেই আপনার? আরেকজনের মন্তব্য, এরকম শুভ দিনে শাড়ি পরবেন, আপনার কাছে এটাই প্রত্যাশা। প্রিয়ঙ্কা 'মাইহার্টবিলঙ্গসটুইন্ডিয়া', 'জয়হিন্দ'-এর মতো ট্যাগ লাগিয়ে ভিডিওটি শেয়ার করেন। পাল্টা ট্রোল করে বলা হয়, ননসেন্স! জাতীয় পতাকা, কিছু সম্মান তো করুন। এটা আপনার দোপাট্টা নয়, স্টুপিড, একটু শ্রদ্ধা দেখান। পাল্টা অবশ্য অভিনেত্রীর হয়ে মুখ খোলেন কেউ কেউ। কিছুদিন আগে বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সময় পায়ের কিছু অংশ বের করা পোশাক পরায় অনলাইনে যাচ্ছেতাই মন্তব্য করা হয়েছিল প্রিয়ঙ্কাকে। ইনস্টাগ্রামে সেই আলাপচারিতার ছবি পোস্ট করায় তাঁকে উদ্দেশ্য করে বলা হয়, প্রিয়ঙ্কা, আপনি দেশের প্রধানমন্ত্রীর সামনে রয়েছেন। পা ঢেকে রাখার মৌলিক শিষ্ঠাচারটুকু অন্তত আপনার থাকা উচিত। একা নন, দীপিকা পাড়ুকোন, সোহা আলি খান, সানি লিওন, ফতিমা সানা শেখের মতো তারকাদেরও পছন্দের পোশাক পরায় অনলাইনে নিশানা করা হয়েছে। এষা গুপ্তা ফটোশ্যুট থেকে কিছু খোলামেলা পোশাক পোস্ট করায় টানা বেশ কয়েকদিন ট্রেন্ড ছিলেন। শেষ পর্যন্ত নিন্দুকদের মুখ বন্ধ করতে বলেন, শরীরটা তো আমার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget