এক্সপ্লোর

শিক্ষার উন্নতি করলেও মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে, মত সুপ্রিম কোর্টের বিচারকের

নয়াদিল্লি: মহিলারা শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি করেছেন। কিন্তু তা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। মহিলাদের প্রতি শ্রদ্ধাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা বিচারক আর ভানুমতী। তিনি বলেছেন, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা শুধু তাঁদের সমস্যা নয়। এটি মানবাধিকারের বিষয়। পুরুষদেরও লিঙ্গসমতা প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতে হবে। বিচারপতি ভানুমতীর আশা, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির গণধর্ষণের ঘটনা সবার চোখ খুলে দেবে। জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যানের কথা উল্লেখ করে ভানুমতী বলেছেন, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে গিয়েছে। ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে এই ধরনের অপরাধ বেড়েছে ১০৫ শতাংশ। মহিলারা শিক্ষা সহ সমাজের সব ক্ষেত্রে উন্নতি করেছেন। মহিলাদের অধিকারের ধারণাও বদলে গিয়েছে। তা সত্ত্বেও ২০১৫ সালে ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, মহিলাদের বিরুদ্ধে ৩,২৭,৩৯৪টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল ২,২৮,৬৫০। শুক্রবার সুপ্রিম কোর্টের যে তিন বিচারপতির বেঞ্চ নির্ভয়া গণধর্ষণের মামলার রায় ঘোষণা করেছে, সেই বেঞ্চের সদস্যা ছিলেন ভানুমতী। তিনি বলেছেন, একটি সভ্য সমাজে আইন-শৃঙ্খলা সর্বোচ্চ। নাগরিকরা অলঙ্ঘনীয় মৌলিক মানবাধিকার ভোগ করেন। কিন্তু নির্ভয়ার গণধর্ষণের মতো ঘটনায় সন্দেহ হয়, আমরা কি সত্যিই সভ্য সমাজে বাস করছি? যখনই কারও মর্যাদাহানি হয়, নিরাপত্তাহীনতা এবং অসহায়তার ভাবনা গোটা সমাজকে গ্রাস করে। বিশেষ করে মহিলারা ভয় পেয়ে যায়। তাই সমাজে লিঙ্গসমতা থাকা জরুরি। ছোট থেকেই শিশুদের শেখাতে হবে, যেভাবে পুরুষদের সম্মান করতে হয়, সেভাবেই মহিলাদের প্রতিও সম্মান থাকা দরকার। স্কুলে লিঙ্গসমতার পাঠ দেওয়া আবশ্যিক করতে হবে। এ বিষয়ে বাবা-মা এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget