এক্সপ্লোর

ভারতীয় মহাকাশ গবেষণায় নজিরবিহীন, একসঙ্গে ৮টি উপগ্রহ শূন্যে পাঠাল ইসরো

চেন্নাই: মহাকাশ গবেষণায় একের পর এক মাইলফলক টপকে চলেছে ইসরো। এবার একসঙ্গে ৮টি নানা ধরনের কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠাল তারা। এগুলির মধ্যে রয়েছে আবহাওয়া সংক্রান্ত উপগ্রহ স্ক্যাটস্যাট-১। এছাড়াও রয়েছে ৫টি দেশের উপগ্রহ। দুটি উপগ্রহ আবার ছাড়া হয়েছে ভিন্ন কক্ষপথে। সকাল ৯টা ১২ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাশূন্যে রওনা দেয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি-সি৩৫। তাতে চড়েই মহাকাশযাত্রা করে ৩৭১ কেজি ওজনের স্ক্যাটস্যাট-১ সহ ৮টি নানা আকারের উপগ্রহ। এগুলির মধ্যে আমেরিকা ও কানাডার উপগ্রহও রয়েছে। ইসরো জানিয়েছে, সব মিলিয়ে ৬৭৫ কেজি নিয়ে মহাশূন্যে পাড়ি দিয়েছে পিএসএলভি-সি৩৫। উৎক্ষেপণের ১৭ মিনিট পর পোলার সানসিনক্রোনাস অরবিটে মুক্তি পেয়েছে স্ক্যাটস্যাট-১। এর কাজ হল সমুদ্র ও আবহাওয়া সংক্রান্ত নিরীক্ষণ। ঘণ্টাদুয়েকের মধ্যে বাকি ৭টি উপগ্রহকে পৌঁছে দেওয়ার কথা আর কিছুটা নীচু কক্ষপথে। শনিবার সকাল ৮টা ৪২ মিনিট থেকে ইসরোয় শুরু হয় পাক্কা সাড়ে ৪৮ ঘণ্টার কাউন্টডাউন। ইসরো জানিয়েছে, এই প্রথম দুটি ভিন্ন কক্ষপথে একসঙ্গে একাধিক উপগ্রহকে পৌঁছে দিচ্ছে পিএসএলভি। স্ক্যাটস্যাট-১ ছাড়া বাকি উপগ্রহগুলি হল প্রথম ও পিস্যাট-এগুলি শিক্ষাসংক্রান্ত দেশীয় উপগ্রহ। আলস্যাট-১বি, আলস্যাট-২বি ও আলস্যাট-১এন এসেছে আলজিরিয়া থেকে। পাথফাইন্ডার-১ ও এনএলএস-১৮ আমেরিকা ও কানাডার উপগ্রহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget