এক্সপ্লোর

পুণের হাসপাতালে আইসিইউ-এ যাগযজ্ঞ করার পর মহিলার মৃত্যু, গ্রেফতার তান্ত্রিক

পুণে: এক যুবতীর আরোগ্যের জন্য হাসপাতালের আইসিইউ-এ যাগযজ্ঞ করার অভিযোগে গ্রেফতার করা হল তান্ত্রিককে। চাঞ্চল্যকর এই ঘটনা মহারাষ্ট্রের পুণের। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তান্ত্রিকের নাম সচিন ইয়েরওয়াডেকর। তাঁর পাশাপাশি চিকিৎসক সতীশ চবনের বিরুদ্ধেও মহারাষ্ট্রের কুসংস্কার-বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। সতীশ পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। অলঙ্কার থানার সিনিয়র ইন্সপেক্টর রেখা সানুঙ্কে জানিয়েছেন, দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে এ মাসের ১২ তারিখ মাল্টিপল অরগ্যান ফেলিওরের ফলে সন্ধ্যা সোনাওয়ানে (২৫) নামে এক মহিলার মৃত্যু হয়। তাঁর ভাইয়ের অভিযোগ, একটি বেসরকারি হাসপাতাল চালান সতীশ। তাঁর পরামর্শে বুক থেকে একটি মাংসপিণ্ড বার করার জন্য ওই হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা। সেখানে অস্ত্রোপচার হলেও, সন্ধ্যার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দীনানাথ মঙ্গেশকর হাসপাতালের আইসিইউ-এ ভর্তি করা হয়। সেখানেই ১১ তারিখ ওই তান্ত্রিককে এনে যাগযজ্ঞ করেন সতীশ। পরের দিন সন্ধ্যার মৃত্য হয়। সন্ধ্যার আত্মীয়রা জানিয়েছেন, তাঁদের কিছু না জানিয়েই যাগযজ্ঞের আয়োজন করেন সতীশ। সেই কারণে তাঁরা গোটা যাগযজ্ঞ পর্ব মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তাঁরা। এরপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.১১.২৬): 'নভেম্বরেই টাকা ফেরান', আবাসের অযোগ্য প্রাপকদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর | মমতার ভাই বাবুনের DP-তে শুভেন্দু
Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget