এক্সপ্লোর

ক্যাফেটেরিয়ার শৌচালয়ে গোপন ক্যামেরা! পুণের মহিলার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে উত্তাল নেটদুনিয়া

দিনতিনেক আগে, এক মহিলা শহরের এক ক্যাফের ওয়াশরুমে গোপন ক্যামেরার ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি সবিস্তারে দেখান, কীভাবে তিনি ক্যামেরাটি আবিষ্কার করলেন সেখানে!

পুণে: ক্যাফেটেরিয়ার শৌচালয়ে গোপন ক্যামেরা! সেই ভিডিও শেয়ার হতেই উত্তাল নেটদুনিয়া।ঘটনাটি পুণের। দিনতিনেক আগে, এক মহিলা শহরের এক ক্যাফের ওয়াশরুমে গোপন ক্যামেরার ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি সবিস্তারে দেখান, কীভাবে তিনি ক্যামেরাটি আবিষ্কার করলেন সেখানে! সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তাঁর ইনস্টাগ্রাম বার্তাটির স্ক্রিনশট শেয়ার হতে থাকে হু হু করে। সেই পোস্ট গিয়ে পৌঁছেছে পুণে পুলিশের দফতরে। সংশ্লিষ্ট পুলিশ স্টেশনকে এ-ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ইনস্টাগ্রাম স্টোরিতে মহিলা দেখিয়েছেন, হিঞ্জাওয়াডি অঞ্চলে ‘ক্যাফে বিহাইভ’ নামক এক ক্যাফেটেরিয়ার শৌচালয়ে গুপ্ত ক্যামেরা বসানো রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেন তিনি। তারপর তাঁকে দশ মিনিট বাইরে অপেক্ষা করতে বলা হয়। নিরাপত্তারক্ষীরা ক্যামেরাটি সরিয়ে নেন। ওই ক্যাফেটেরিয়ার তরফ থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে ইন্টারনেটে। অভিনেত্রী রিচা চাড্ডাও ইন্টারনেটে ওই মহিলার পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। পুণে পুলিশকে ট্যাগও করেন পোস্টটি। সঙ্গে সঙ্গেই পুলিশ জানায়, তাঁরা বিষয়টি সংশ্লিষ্ট থানার নজরে এনেছে। বিষয়টি সকলের নজরে আসার পর থেকেই ওই ক্যাফের জোম্যাটো পেজ উপচে পড়ছে নেতিবাচক রিভউতে। একটি মেসেজের উত্তরে হোটেল কর্তৃপক্ষ জবাব দয়, তারা বিষয়টি সম্পর্কে জানে। ক্ষমাও চেয়ে নেয় তারা। এর আগে এই বছরই উত্তরাখণ্ডের হোটেলে এক দম্পতি ঘরে গোপন ক্যামেরা পাওয়ার পর পুলিশে অভিযোগ জানান, তারপর হোটেল মালিককে গ্রেফতারও করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget