এক্সপ্লোর

এবার দেশের মন্দিরে মন্দিরে ঘুরে ভাল আচরণ, পরিচ্ছন্নতার পাঠ নেবেন পুরীর পান্ডারা

পুরী: পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছেন অথচ পান্ডাদের দুর্ব্যবহারের শিকার হননি, এমন মানুষ গুনে বলা যায়। মাথায় লাঠির বাড়ি মেরে টাকা আদায়ের ফন্দি থেকে কুৎসিত গালিগালাজ- পুরীর পান্ডাদের বিরুদ্ধে অভিযোগের অতি দীর্ঘ তালিকা রয়েছে। এবার বোধহয় একটু সুদিনের মুখ দেখতে চলেছেন জগন্নাথদেবের মন্দির দর্শনার্থীরা। ঠিক হয়েছে, পান্ডাদের দেশের নানা মন্দির ঘুরিয়ে দর্শনার্থীদের সঙ্গে ভব্য ব্যবহারের পাঠ দেওয়া হবে। মন্দিরের নিয়মকানুন পালন সংক্রান্ত কাজকর্মে যুক্ত একদল পান্ডা এই যাত্রা করবেন। দেশের মন্দিরে মন্দিরে ঘুরে পরিচ্ছন্নতা শিখবেন তাঁরা, সঙ্গে শিখবেন ভাল ব্যবহার। মন্দির কর্তৃপক্ষ এখন তাঁদের যাত্রাসূচি তৈরি করছে। এই মন্দিরগুলির মধ্যে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণমন্দির, তিরুপতি বালাজি ও পদ্মনাভস্বামী মন্দির। অন্য রাজ্যের মন্দির দর্শনে পান্ডাদের বাইরের দুনিয়া সম্পর্কে জ্ঞানলাভ করবেন বলে মন্দির কর্তৃপক্ষের আশা কারণ, বেশিরভাগ পান্ডাই পুরীর বাইরে কখনও কোথাও যাননি। কর্তৃপক্ষ জানাচ্ছে, এঁরা বরাবর মন্দির চত্বরেই এঁদের জীবন কাটান। ফলে মানুষের সঙ্গে ব্যবহার ও পরিচ্ছন্নতা নিয়ে কার্যত কোনও পাঠই নেই এঁদের। সফরে যেতে চলা পান্ডাদের নোটবুক দেওয়া হবে, তাতে নিজের নিজের অভিজ্ঞতার কথা লিখে আনবেন তাঁরা। এর আগে ২০০৬-২০০৮-এও পান্ডারা কয়েকটি মন্দির দর্শন করেন। ২০১৫-য় তাঁদের নিয়ে যাওয়া হয় তিরুপতির ভেতরের রান্নাঘরে, দেখানো হয় কীভাবে শেখানে বজায় রাখা হয় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget