এক্সপ্লোর

পুরীর জগন্নাথ মন্দিরে মমতার পুজোয় ‘আপত্তি’, আটক সেবায়েত, বিজেপির ইন্ধন দেখছে তৃণমূল

ভূবনেশ্বর:রাজনৈতিক কর্মসূচি না হলে কী হবে! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফর ঘিরেও সেই রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিল! পুরীর জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন মন্দিরের একজন সেবায়েত। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। জেল হেফাজতে থাকা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে মঙ্গলবার ভুবনেশ্বরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল পাঁচটায় তাঁর পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কথা। সূত্রের দাবি, সোমবার মন্দির কর্তৃপক্ষের কাছে এই খবর পৌঁছনোর পরই আপত্তি জানান সোমনাথ কুণ্ঠিয়া নামে এক সেবায়েত। এলাকায় যিনি আবার বিজেপির কর্মকর্তা হিসাবেও পরিচিত। মুখ্যমন্ত্রীর পুজো দেওয়া নিয়ে আপত্তি তুলে মন্দির কমিটির দ্বারস্থ হন তিনি। কিন্তু, এই আপত্তির কারণ কী? এই সেবায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ক্লিপ দেখিয়ে এমনটা দাবি করছেন। সেটি এবিপি আনন্দকে দেওয়া মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার। সেবায়েত দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোমাংস খান বলে তিনি শুনেছিলেন! কিন্তু আসলে সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কে কী খাবে তা ঠিক করার অধিকার কারুর নেই। তৃণমূলের অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবেই এক সেবায়েতকে দিয়ে এই আপত্তি তুলিয়েছে। যদিও, বিজেপি তা মানতে নারাজ। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, ওটা স্থানীয় লোকের সমস্যা। ওরা মনে করতেই পারে। আপত্তি করতেই পারে। তবে সোমনাথ কুণ্ঠিয়া ছাড়া আর কোনও সেবায়েত মুখ্যমন্ত্রীর পুজো নিয়ে বিন্দুমাত্র আপত্তি তোলেনি। মন্দির কর্তৃপক্ষও এই আপত্তিতে কান দেয়নি। তাঁকে আটক করেছে সিংহদ্বার থানার পুলিশ। পুরীর পুলিশ সুপার সার্থক সারঙ্গী বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই সেবায়েতকে আটক করা হয়েছে।মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নির্বিঘ্নে জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারবেন। পুলিশ সুপার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফর ঘিরে এই উপকূলবর্তী জেলা ও পুরী মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget