এক্সপ্লোর

মুখে যা বলেন তা কাজেও করে দেখান, প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ রাহুলের

বিজাপুর (কর্নাটক): গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাহুল গাঁধী।

রবিবার ভোট আসন্ন কর্নাটকে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি বলেন, আমি যখন গুজরাতে প্রচার করছিলাম, মানুষের থেকে জানতে পারি, ওই রাজ্যে পড়াশোনার খরচ অত্যন্ত বেশি। গুজরাতের বড় বড় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি শিল্পপতিদের অর্থে চলে।

এদিন প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন প্রকল্পকে কটাক্ষ করে রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদী মেক ইন ইন্ডিয়া, সিট ডাউন ইন্ডিয়া, স্ট্যন্ড আপ ইন্ডিয়া, সি রাইট ইন্ডিয়া শুরু করেছেন। অথচ, বাজারে মেলা সব পণ্যই চিনে তৈরি।

কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি আরও জানান, কৃষক ঋণ মকুব নিয়ে এখনও তাঁর প্রশ্নের কোনও জবাব দেননি মোদী। বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃষক ঋণমকুব করার আর্জি জানিয়েছিলাম। বলেছিলাম, শিল্পপতিদের মতো কৃষকদেরও ঋণ মকুব করুন। মোদীজি আমার প্রশ্নের জবাব দেননি।

উল্টে কৃষকদের ঋণ মকুব করার জন্য তিনি কংগ্রেস শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ভূয়সী প্রশংসা করেন। বলেন, রাজ্য প্রশাসন কৃষকদের সুবিধার্থে ৮ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছে। রাহুলের দাবি, তিন একই প্রশ্ন সিদ্দারামাইয়াকে করেন। জবাবে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ৮ হাজার কোটি টাকা মকুব করা হবে।

রাহুল যোগ করেন, কর্নাটক সরকার ‘ভর্তুকিযুক্ত শিক্ষাদান’ এবং মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিয়ে থাকে। কংগ্রেস সভাপতির অভিযোগ, গরিব কৃষকদের পকেট থেকে টাকা ছিনতাই হয়ে তা চলে গিয়েছে ’১০ শিল্পপতির’ পকেটে।

আক্রমণ জারি রেখে, রাহুলের কটাক্ষ, মোদী বলেছিলেন, সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা পড়বে। এখন প্রশ্ন, প্রধানমন্ত্রী কি কোনও অ্যাকাউন্টে ১০ টাকাও জমা করতে পেরেছেন? তাঁর মতে, পরের বার যখন প্রধানমন্ত্রী কর্নাটকে প্রচারে আসবেন, তাঁকে প্রশ্ন করা উচিত, মুখে যা বলেন তা কাজে করে দেখান কি?

সেরা শিরোনাম

Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস

ভিডিও

CM Suvendu Adhikari: ডেঙ্গি প্রতিরোধে কী কী কাজ? খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী| Dengue | ABP Ananda
Delhi Building Collapse: দিল্লির মোতিবাগ এলাকায় ভেঙে পড়ল বহুতল। ধ্বংসসতূপ থেকে একের পর এক দেহ উদ্ধার
TMC ED Raid: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডে নাদিমুলের বাড়ি ও খবরের কাগজের অফিসে তল্লাশি
BJP Government : 'গ্রেট ক্যালাকাটা কিলিং-য়ের যে ইতিহাসকে লুকিয়ে রাখা হয়েছিল', বললেন শমীক
Sukanta Majumdar : 'যার জেতার ক্ষমতা আছে পার্টি তাকেই টিকিট দেবে', মন্তব্য সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget