এক্সপ্লোর

জুতো: 'সস্তা রাজনীতি' করবেন না, রাহুলকে পাল্টা তোপ বিজেপির

নয়াদিল্লি: রোড শো-য়ে তাঁকে নিশানা করে জুতো ছোঁড়ার ঘটনায় আরএসএস-বিজেপির হাত থাকার ইঙ্গিত করলেন রাহুল গাঁধী। তিনি এমন ঘটনায় ভয়ে সিঁটিয়ে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। বলেছেন, যত খুশি জুতো ছুঁড়ে মারতে পারেন আমায়। আমি কিন্তু পালাব না। ঘটনার পর রাহুল বিজেপি, আরএসএস কর্মীদের নিশানা করে বলেন,  আপনারাই রাগ দেখাচ্ছেন। এটা আপনাদেরই দুর্বলতা। তবে আপনারা আমার প্রতি ক্রোধ দেখালেও আমি সেরকম করব না। আপনারা আমায় জুতো ছুঁড়ে মেরেছেন। আমি সেটা মনে রাখছি না। আমি ভয় পাচ্ছি না। তিনি এও বলেন, জুতো ছুঁড়ে মারার ঔদ্ধত্য, ঘৃণা আপনাদের থাক। আমার ভিতরে কিন্তু স্নেহ, ভালবাসা, প্রেমই থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ। এদিকে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর রাহুলকে জুতো ছুঁড়ে মারার তীব্র নিন্দা করে বলেছেন,  জুতো, কালি ছুঁড়ে মারাটা ঠিক কাজ নয়। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রগুলির অন্যতম। এখানে খোলামেলা পরিবেশ আছে। বাকস্বাধীনতা আছে। সুতরাং সোস্যাল মিডিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে মতামত জানানো যেতে পারে। বিক্ষোভ, প্রতিবাদে বাস জ্বালিয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ধ্বংস করারও তীব্র বিরোধিতা করেন তিনি। তবে  অনুরাগের দল কিন্তু রাহুলের প্রতিক্রিয়ার পাল্টা তাঁকে দুষেছে। রাহুল জুতো ছোঁড়ার ঘটনায় বিজেপি-আরএসএসকে দায়ী করায় পাল্টা বিজেপি বলেছে, রাহুল যেন ‘সস্তার রাজনীতি’ না করেন। তিনি বরং ডাক্তার দেখান। বিজেপি জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা বলেন, আমরা জুতো ছুঁড়ে মারার কঠোর নিন্দা করি, আরও বেশি নিন্দা করি কোনও কারণ ছাড়াই আপনার (রাহুল) সব কিছুর দায়  আরএসএসের ওপর চাপানোর। এতে আপনার চরম মানসিক দীনতাই প্রকট হচ্ছে। আমাদের পরামর্শ, ভাল একটা ডাক্তার দেখান।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget