এক্সপ্লোর

গব্বর সিংহের গোটা বাহিনী কর্ণাটকে ভোটে দাঁড়িয়েছে, মোদীকে পাল্টা আক্রমণ রাহুলের

হুমনাবাদ (কর্ণাটক): ব্যক্তিগত আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা বিঁধলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এক জনসভায় বলেছেন, ‘মোদী যখনই ভয় পেয়ে যান, তিনি কোনও একজনকে ব্যক্তিগত আক্রমণ করেন। এটাই তাঁর চরিত্র। তিনি ওই ব্যক্তির নামে খারাপ কথা বলেন। এটাই আমার সঙ্গে তাঁর পার্থক্য। আমি আরএসএস-এর লোক না যে ঘৃণা ছড়াব। আমি কংগ্রেসের যোদ্ধা। তাই তাঁর আক্রমণ যতই অপমানজনক হোক না কেন, আমি তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করব না। তার বদলে প্রশ্ন করতে থাকব। কী করে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেবেন? গত আট বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়া বেকারত্বের সমস্যা মেটাবেন? সেই প্রশ্নের জবাব দেওয়া উচিত তাঁর। কিন্তু তিনি কোনও প্রশ্নেরই জবাব দেবেন না। কারণ, তাঁর কৃষকদের সমস্যা, বেকারত্ব, দুর্নীতি এবং মহিলাদের নিরাপত্তার বিষয়ে কিছু বলার নেই। তিনি আমার এবং মল্লিকার্জুন খাড়গের বিষয়ে কথা বলেন।’ বিতর্কিত খনি ব্যারন রেড্ডি ভাইদের প্রার্থী করা নিয়ে মোদীকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘শোলে ছবিতে গব্বর সিংহ ছিলেন। আপনি (মোদী) গব্বর সিংহ ট্যাক্স (জিএসটি) চালু করেছেন। এবার তো একধাপ এগিয়ে গব্বর সিংহের গোটা দলকেই ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। গব্বর, সামভা, কালিয়ারা সবাই প্রার্থী। যে রেড্ডি ভাইরা জেলে ছিল, তাদের আপনি বিধানসভায় পাঠাতে চাইছেন। আপনিই গোটা দেশকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আপনি যত খুশি আমার সমালোচনা করুন, কিন্তু আমার প্রশ্নের জবাব দিন। বলুন, রেড্ডি ভাইদের বিধানসভায় পাঠাতে চাইছেন কি না? ৩০ হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নীরব মোদীর বিষয়ে কী করেছেন? আপনার মুখ বন্ধ কেন?’ রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়েও মোদীকে আক্রমণ করেছেন রাহুল। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার দল জেডিএস-কেও আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে স্বাধীনভাবে লড়াই করেছ না বিজেপি-র সঙ্গে আছে, সেটা স্পষ্ট করতে হবে জেডিএস-কে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget