এক্সপ্লোর

মাওবাদী মোকাবিলায় রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক রাজনাথের

নয়াদিল্লি: মাওবাদীদের মোকাবিলায় উপদ্রুত রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, মাওবাদীরা অস্ত্র ব্যবহার করে উন্নয়ন স্তব্ধ করে দিচ্ছে এবং গণতন্ত্রের টুঁটি টিপে হত্যা করার চেষ্টা করছে। এর মোকাবিলায় একযোগে পরিকল্পনা করতে হবে। আকাশপথে চালকবিহীন বিমানের মাধ্যমে নজরদারি চালানোরও প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছত্তিসগঢ়ের সুকমায় সিআরপিএফ-এর ওপর হামলার পরে মাওবাদী দমনের রণকৌশল স্থির করতে ১০টি রাজ্যকে নিয়ে আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিসগঢ়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, তেলঙ্গনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। এরাজ্যের প্রতিনিধিত্ব করেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। সূত্রের খবর, গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, মাওবাদীদের আর্থিক সহায়তার সূত্রগুলি চিহ্নিত করা এবং আরও পরিকল্পিত ভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে রাজনাথ বলেছেন, গত ২০ বছরে মাওবাদীদের হামলায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাঁর আশা, এবার একযোগে নতুন পরিকল্পনার মাধ্যমে যৌথ নিরাপত্তাবাহিনীর সাহায্যে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাওয়া যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget