এক্সপ্লোর

অশান্ত কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজনাথ

শ্রীনগর ও নয়াদিল্লি: নতুন হিংসার ঘটনায় ফের উত্তপ্ত হওয়া কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি সহ শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। প্রায় এক-ঘণ্টা ধরে বৈঠক চলে। সূত্রের খবর, মন্ত্রীকে উপত্যকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ওয়াকিহবহাল করা হয়। পাশাপাশি, সীমান্ত সমস্যা ও তার প্রেক্ষিতে নেওয়া পদক্ষেপের বিষয়েও অবগত করা হয় রাজনাথকে। নতুন করে হিংসার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। যার জেরে বেশ কিছু জায়গায় মতুন করে কারফিউ জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। এছাড়া, সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও বেশ কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিনও উপত্যকার বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর এসেছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। করিমবাদ ও সংলগ্ন অঞ্চলের বহু মানুষ রাস্তায় নেমে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, নিরাপত্তাবাহিনী রাতে এসে তল্লাশি চালিয়েছে। এর বিরুদ্ধে এদিন নিরাপত্তাবাহিনীর দিকে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। টিয়ার গ্যাস ও ছররা গুলিতে (পেলেট) জবাব দেয় এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, গতমাসে পুলিশের গুলিতে আহত এক যুবকের মৃত্যু হয় এদিন। এর ফলে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৬। এই তালিকায় ২ পুলিশকর্মীও রয়েছেন। প্রসঙ্গত, গত ৮ জুলাই নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা। ওয়ানির মৃত্যুর প্রতিবাদে উপত্যকা-জুড়ে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদীরা। এদিনের ধরে টানা ৬৬ দিন ধরে স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে কাশ্মীরে। জানা গিয়েছে, বনধকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget