এক্সপ্লোর
লক্ষাধিক ভোটে জয়ী রাজনাথের পুত্র পঙ্কজ

নয়ডা: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে নয়ডা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি ভোটে জিতলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের পুত্র পঙ্কজ সিংহ। তাঁর জয়ের ব্যবধান ১,০৪,০১৬ ভোট। দ্বিতীয় স্থানে সমাজবাদী পার্টি প্রার্থী সুনীল চৌধুরী এবং তৃতীয় বহুজন সমাজ পার্টির রবিকান্ত। আজ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। উত্তরপ্রদেশে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিজেপি। সেই ধারা বজায় রেখেই বিশাল ব্যবধানে জয় পেলেন পঙ্কজ।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ






















