এক্সপ্লোর

রাম রহিম ধর্ষণ মামলা: পঞ্জাব, হরিয়ানায় হাই অ্যালার্ট, পাঁচকুলায় ঢুকে পড়েছে হাজার হাজার ডেরা সাচা সৌদা সমর্থক

চণ্ডীগড়: কাল পঞ্জাবের ধর্মীয় গোষ্ঠী ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় দেবে স্থানীয় আদালত। এই গোষ্ঠীর লাখ লাখ উগ্র সমর্থকের কথা মাথায় রেখে পঞ্জাব ও হরিয়ানায় সর্বোচ্চ পর্যায়ের অ্যালার্ট জারি করা হয়েছে। সাবধানতা হিসেবে আজ ও কাল বন্ধ রাখা হয়েছে চণ্ডীগড় ও পাঁচকুলা জেলার সমস্ত স্কুল, কলেজ। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ১ লাখ ডেরা সাচা সৌদা সমর্থক ইতিমধ্যেই পাঁচকুলায় এসে পৌঁছেছেন। এখনও আসছেন দলে দলে। এঁরা নিজেদের বলেন প্রেমী ও গুরমিত রাম রহিমকে পিতাজি। এঁরা জানাচ্ছেন, পিতাজির সঙ্গে একাত্মতা দেখাতেই তাঁরা পাঁচকুলায় এসে পৌঁছেছেন, তাঁদের আটকানোর জন্য প্রশাসন কোনওরকম নির্দেশ দিলে ফল খারাপ হবে। Gurmeet-Ram-Rahim-Singh এখানকার বিশেষ সিবিআই আদালতে কাল ব্যক্তিগতভাবে গুরমিত রাম রহিমের হাজিরা দেওয়ার কথা। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির চিঠির ভিত্তিতে ২০০২ সালে ডেরা প্রধানের বিরুদ্ধে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ধর্ষণের মামলা করে সিবিআই। এতে বলা হয়, দুই মহিলা ভক্তকে ডেরা প্রধান যৌন নির্যাতন করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জনৈক সাংবাদিকের হত্যার ঘটনাতেও তাঁর বিরুদ্ধে মামলা চলছে। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পাঁচকুলায় মোতায়েন করা হচ্ছে আধা সামরিক বাহিনী। ৫,০০০ পুলিশ কর্মী চণ্ডীগড়ে মোতায়েন হয়েছেন, পাঁচকুলাতেও রয়েছেন ৫,০০০। ২,০০০ পুলিশ ডিউটি দিচ্ছেন মোহালিতে। লাঠি ও অস্ত্রশস্ত্র নিয়ে ডেরা সমর্থকদের ঘোরাঘুরি নিষিদ্ধ করেছে প্রশাসন। ram-rahim-580x381 বুধবার সন্ধে ছটা থেকে সিল করে দেওয়া হয়েছে চণ্ডীগড়ের সীমানা, নির্দিষ্ট কারণ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। হরিয়ানার সিরসায় ডেরা সদরদফতর। এর পাশেই ভাটিন্ডা। ডেরা সমর্থকরা যাতে সেখানে ঝামেলা চালাতে না পারেন, তাই ভাটিন্ডায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল বন্ধ থাকবে সিরসার সব সরকারি বেসরকারি স্কুল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget