এক্সপ্লোর
ঝাড়খণ্ডের রামগড়ে গণপিটুনির ঘটনায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্তর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

ফাইল ছবি
রামগড়: ঝাড়খণ্ডের রামগড়ে গত বছরের ২৯ জুন গোমাংস পাচারের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় ১১ জন সাজাপ্রাপ্তর মধ্যে একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল। সিকন্দর রাম নামে এই ব্যক্তি এ বছরের ২৯ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিন পান। আজ সকালে বাড়ির কাছেই বাজারে যাওয়ার সময় একটি বিদ্যুতের খুঁটি থেকে বেরিয়ে থাকা তার স্পর্শ করে ফেলেন তিনি। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামগড় টাউন থানার ওসি রাজেশ কুমার। এ বছরের মার্চে সিকন্দরদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট। তবে প্রথমে আট জন এবং পরে আরও দুই সাজাপ্রাপ্তর জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট। এখন সাজাপ্রাপ্তদের মধ্যে মাত্র একজনই বন্দি আছে।
Before You Go
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















