এক্সপ্লোর

নাগপুরে আরএসএস দপ্তরে রতন টাটা

নাগপুর: আরএসএস দপ্তরে রতন টাটা। নাগপুরে সঙ্ঘের সদর কার্যালয়ে গিয়ে বুধবার দুপুরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রায় ২৫ মিনিট কথা বলেন টাটা শিল্পগোষ্ঠীর অন্তর্বর্তী চেয়ারম্যান। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির কোষাধ্যক্ষ ফ্যাশন ডিজাইনার সাইনা এনসি। টাটা গোষ্ঠীর বহিষ্কৃত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রীর সঙ্গে বর্তমানে চরম আইনি বিবাদ চলছে রতন টাটার। সেই প্রেক্ষাপটেই সঙ্ঘ কার্যালয়ে তাঁর এদিনের সফর। রতন টাটা অবশ্য এ নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলেননি। কী নিয়ে তাঁর সঙ্গে ভাগবতের কথা হয়েছে, সে ব্যাপারে সাইনাও কিছু জানাননি। যদিও নিজের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে সফরের ছবি পোস্ট করেন।

এদিন বিমানবন্দরে রতন টাটাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁদের প্রতিনিধি, জানিয়েছেন সঙ্ঘের এক নেতা। বিমানবন্দর থেকে রতন টাটা প্রথমে রেশমীবাগে আরএসএস স্মৃতি মন্দির দর্শনে যান। আরএসএসের প্রায় সব গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয় এখানেই। দেশের শিল্প জগতের অন্যতম শীর্ষ ব্যক্তিত্বের সফর সম্পর্কে প্রশ্ন করা হলে সঙ্ঘের প্রধান মুখপাত্র মনমোহন বৈদ্য বলেন,  শ্রী টাটা নিজে আরএসএস দপ্তর দেখার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিলেন। আমরা সেইমতো ব্যবস্থা করি। সঙ্ঘ প্রধানও নাগপুরে রয়েছেন। উনি হেগড়েওয়ার স্মৃতি মন্দির ও মহল হেডকোয়ার্টারে গিয়েছেন, আরএসএসের কাজকর্ম সম্পর্কে সঙ্ঘ প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, আরএসএস সম্পর্কে বিশেষ কিছুই তাঁর জানা নেই। সরসঙ্ঘচালকের কাছ থেকে সে ব্যাপারে জেনেছেন। প্রায় ২৫  মিনিট কাটিয়েছেন। একেবারেই সৌজন্যমূলক সফর এটা।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget