এক্সপ্লোর

‘মোদী মোদী’ স্তব করতে প্রস্তুত, যদি নোট বাতিল দুর্নীতিরোধে সফল হয়:কেজরীবাল

নয়াদিল্লি:  বাওয়ানার এক সভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আরও কড়া ভাষায় আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কেজরীবাল দাবি করেন, যদি নোট বাতিলের এই সিদ্ধান্ত দেশকে কালো টাকা মুক্ত করতে ও দুর্নীতি রোধে সক্ষম হয়, তাহলে তিনি ‘মোদী মোদী’ স্তব করতে প্রস্তুত। কিন্তু মোদী সরকারের হঠাত্ করে নেওয়া এই সিদ্ধান্ত কার্যত ভারতীয় অর্থনীতির ভীতকে সম্পূর্ণ নাড়িয়ে দিয়েছে। বহু ছোট থেকে মাঝারি শিল্প নগদের অভাবে বন্ধ হওয়ার মুখে। শ্রমিকরা তাঁদের বেতন পাচ্ছেন না। বহু বেসরকারি সংস্থার কর্মীরা কাজ হারাচ্ছেন। দিল্লির মুখ্যমন্ত্রী মনে করেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে, ভারতীয় অর্থনীতি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। কেজরীবাল এও বলেন, মোদীর বিভিন্ন প্রকল্পের সমর্থনে তাঁরা অনেক সময়ই তাঁদের পাশে দাঁড়িয়েছেন। যেমন স্বচ্ছ ভারত অভিযান, যোগ দিবস পালন, সার্জিক্যাল স্ট্রাইক। কিন্তু এই সিদ্ধান্ত যা নাজেহাল করছে সাধারণ মানুষ থেকে কৃষক সম্প্রদায়কে, তাকে কোনওভাবেই তাঁর সরকার সমর্থন করবে না। এর আগে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে অণ্ণা হাজারের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন কেজরীবাল। সেসময় নিজের জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছিলেন তিনি। কাজেই আজ যদি সত্যিই দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করতে পারে নোট বাতিল, তাহলে তিনি মোদীর জয়গান করতে তৈরি, জানিয়েছেন কেজরী। যদিও কেজরীর মতে বাস্তবটা সম্পূর্ণ অন্যরকম। কেজরীবালের অভিযোগ, মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর কর্পোরেটের বন্ধুদের সাহায্য করতে, যাঁরা বহু টাকা ঋণ নিয়েছেন ব্যাঙ্ক থেকে। উল্লেখ্যে, দিন কয়েক আগে বিবৃতি দিয়ে মোদী বলেন, পঞ্চাশ দিন লাগবে এই সমস্যার সমাধান হতে। অথচ অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, ছমাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না। কেজরীবালের প্রশ্ন প্রধনামন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনেই জানেন না এই সমস্যার সমাধান কবে হবে। তাঁরা কীভাবে মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দেবেন?

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget