এক্সপ্লোর

হাথরস: মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার পর প্রায় ৪৮ ঘণ্টা পরও চিতায় পড়ে রয়েছে নির্যাতিতার অস্থি

মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও, এখনও পড়ে রয়েছে নির্যাতিতার অস্থি। পাশেই দেহ পোড়ানোর কেরোসিনের জার। ধর্মীয় রীতি মেনে সেই অস্থিবিসর্জনের সুযোগটুকুও দেওয়া হয়নি মৃতার পরিবারের সদস্যদের! পড়ে রয়েছে হ্যান্ড স্যানিটাইজারের বোতলও।

হাথরস: মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও, এখনও পড়ে রয়েছে নির্যাতিতার অস্থি। পাশেই দেহ পোড়ানোর কেরোসিনের জার। ধর্মীয় রীতি মেনে সেই অস্থিবিসর্জনের সুযোগটুকুও দেওয়া হয়নি মৃতার পরিবারের সদস্যদের! পড়ে রয়েছে হ্যান্ড স্যানিটাইজারের বোতলও। হাথরসের ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই এবিপি আনন্দর ক্যামেরায় এমনই মর্মান্তিক ছবি ধরা পড়ল। এমন দৃশ্য দেখে বিচলিত হওয়াটাই স্বাভাবিক। অন্যদিকে, গ্রামের চারদিকে থিকথিক করছে পুলিশ। মাছিও গলতে দেওয়া হচ্ছে না। কিন্তু শোকার্ত পরিবারের কি তাদের মেয়ের অস্থি সংগ্রহেরও অধিকার নেই! পুরো ঘটনায় পুলিশ-প্রশাসনের কার্যপদ্ধতি নিয়েই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে হাথরসে ১৯ বছরের এক দলিত কন্যার সঙ্গে নৃশংস অত্যাচারের ঘটনা সামনে আসে। এরপর চার অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। চন্দপা থানা এলাকার একটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ, গ্রামেরই চারজন ওই তরুণীকে গণধর্ষণ করে। নির্যাতিতার তাঁর বয়ানে বলেন, ধর্ষণের পর তাঁর শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। আলিগড়ের স্থানীয় হাসপাতালে নির্যাতিতার চিকিৎসা চলছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এজন্য তাঁকে দিল্লির সফদরজঙ হাসপাতালে নিয়ে আসা হয়। দুষ্কৃতীরা নির্যাতিতার মেরুদণ্ড ও গলা গুরুতরভাবে জখম করে দেয়। তাঁর জিভও কেটে দেওয়া হয়েছিল। নির্যাতিতাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget