এক্সপ্লোর

২০০ টাকার পর এবার ডিসেম্বরের মধ্যেই আসতে পারে নয়া ১০০০ টাকার নোট

নয়াদিল্লি:    নতুন নোটে থাকছে বর্ধিত সুরক্ষা সংক্রান্ত বৈশিষ্ট্য। আগামী ডিসেম্বরের মধ্যেই নয়া ১০০০ টাকার নোট বাজারে আসবে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।এ ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রস্তুতি জোরকদমে চলছে। প্রতিবেদন অনুসারে, খুব শীঘ্রই  নোট ছাপার কাজ শুরু হচ্ছে। ৫০০ ও ২০০০ টাকার নোটের মধ্যে ব্যবধান কমাতেই নতুন ১০০০ টাকার নোট ছাপা হবে বলে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মহীশূর ও শালবনি টাঁকশাল সুরক্ষা সংক্রান্ত বর্ধিত বৈশিষ্ট্য সহ নয়া ১০০০ টাকার নোট ছাপার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ টাকার নোট ছাপার কাজ ছয়মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে। এখন ২০০ টাকার নোট বেশি করে ছাপার ওপর জোর দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বাজারে এসেছে ২০০ টাকার নোট। কম মূল্যের নোটের ঘাটতি কমাতে ২০০ টাকার নোট চালু হয়েছে। যদিও এখনও ওই নোট এটিএম থেকে পাওয়া যাচ্ছে না। কারণ, এ জন্য এটিএম মেশিনগুলির রিক্যালিব্রেশনের কাজ এখনও হয়নি। গত বছরের ৮ নভেম্বর কেন্দ্র ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিল। কালো টাকা মোকাবিলা, সন্ত্রাসবাদীদের অর্থের যোগানে লাগাম টানা এবং দেশকে নগদহীন লেনদেনের পথে এগিয়ে যাওয়াই নোট বাতিলের লক্ষ্য ছিল। নোট বাতিলের ফলে বাজার থেকে প্রায় ৮৬ শতাংশ নোটই উঠে গিয়েছিল। ফলে নগদের অভাবে লেনদেনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। নগদের চাহিদা দ্রুত মেটানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট চালু করে। চালু হয় নতুন ৫০০ টাকার নোটও। কিন্তু ২০০০ টাকা ও ৫০০ টাকার নোটর বিস্তর ব্যবধানের কারণে সাধারণ মানুষের কাছে খুচরোর অভাব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নতুন ১০০০ টাকার নোটট চালু হলে ওই সমস্যা অনেকাংশেই কাটবে বলে মনে করা হচ্ছে। নোট বাতিলের পরই সরকার বলেছিল যে, খুব শীঘ্রই নতুন রঙে নয়া ১০০০ টাকার নোট বাজারে আনা হবে। অর্থমন্ত্রকের সচিব গত বছরের ১০ নভেম্বর এ কথা জানিয়েছিলেন। যদিও এর এক সপ্তাহ পরেই অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, অদূর ভবিষ্যতে নয়া ১০০০ টাকার নোট চালুর কোনও পরিকল্পনা নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget