এক্সপ্লোর

রেস্তোরাঁয় মারধর: আত্মসমর্পণ কর্নাটকের শাসক কংগ্রেস বিধায়ক পুত্রের

বেঙ্গালুরু: কর্নাটকের শাসক কংগ্রেসের বিধায়ক এন এ হ্যারিসের ছেলে মহম্মদ নালাপাড় হ্যারিসকে বেঙ্গালুরুর পাব-কাম-রেস্তোরাঁয় এক ব্যক্তিকে নিগ্রহের অভিযোগে শনিবার রাত থেকে খুঁজছিল পুলিশ। নাটকীয় ভাবে আজ তিনি কুব্বন পার্ক থানায় আত্মসমর্পণ করেন। কর্নাটক বিধানসভা ভোটের প্রাক্কালে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিয়েছে বিধায়ক-পুত্রের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ। নালাপাড় আবার বেঙ্গালুরু যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিরোধীরা অভিযোগ তোলে, তাঁকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। চাপে পড়ে তাঁকে ৬ বছরের জন্য বহিষ্কার করে কংগ্রেস। এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নালাপাড়কে আত্মসমর্পণ করানো হল বলে মনে করা হচ্ছে। নালাপাড়ের বিধায়ক বাবাই সাংবাদিকদের জানান, ছেলেকে ধরা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নালাপাড় ধরা দেওয়ার সময় থানার বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি-জনতা দল (এেস) কর্মীরা। সেখানে হাজির কংগ্রেস বিধায়কের অনুগামীদের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (অন্যায় ভাবে বাধা দেওয়া), ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন), ১৪৩ ও ১৪৪ (বেআইনি জমায়েত), ১৪৬ ও ১৪৭ (দাঙ্গা-হাঙ্গামা), ৩২৬ ( মারাত্মক অস্ত্রের ঘায়ে ইচ্ছা করে জখম করা), ৫০৪ (শান্তি নষ্ট করায় প্ররোচনা দিতে ইচ্ছা করে অপমান) ধারায় নালাপাতকে অভিযুক্ত করে পুলিশ। নালাপাড় ও তাঁর ১০ সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ম্যানেজমেন্ট স্নাতকের বাবা-মা। তাঁদের দাবি, বিদ্যত নামে তাঁদের ২৪ বছরের ছেলেকে কথাকাটাকাটির মধ্যেই লাথি, ঘুঁষি মারা হয়স মাথায় আঘাত করা হয় মদের বোতল দিয়ে। এমনকী যে হাসপাতালে আহত বিদ্যতের চিকিত্সা চলছিল, সেখানে ঢুকেও তাঁকে হুমকি দেন নালাপাড়, তাঁর সঙ্গীরা। এমন মারাত্মক অভিযোগের পরও পুলিশ সক্রিয় নয়, অভিযোগ ওঠায় শীর্ষ পুলিশ কর্তারা নালাপাড়ের গ্রেফতারির নির্দেশ দেন। গতকাল সন্ধ্যায় তাঁকে গ্রেফতারির সময়সীমা পেরনোর পর এর পুলিশ ইনস্পেক্টরকে সাসপেন্ডও করা হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Embed widget