এক্সপ্লোর

রেশন কার্ড নেই, ঝাড়খণ্ডে ‘না খেতে পেয়ে’ মৃত্যু এবার রিক্সা চালকের

ধানবাদ: ঝাড়খণ্ডে ফের না খেতে পেয়ে মৃত্যুর ঘটনার খবর প্রকাশ্যে এল। গত শনিবার ঝাড়খণ্ডের ধানবাদে মৃত্যু হল এক রিক্সা চালকের। রেশন কার্ড নেই। তাই ভর্তুকি দামে সস্তার খাদ্যপণ্য পায়নি ঝরিয়া থানার ভালগরহা নিচে বাদান এলাকার বাসিন্দা ওই রিক্সা চালক বৈদ্যনাথ রবিদাসের পরিবার। এজন্য সাত দিন ধরে খাবার জোটেনি বৈদ্যনাথের। এর ফলেই মৃত্যু হয় তাঁর। এমনই দাবি বৈদ্যনাথের স্ত্রী পার্বতীর। জেলা প্রশাসন অবশ্য এই দাবি খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, হাঁফানির অসুখ ছিল রবিদাসের। এই রোগে ভুগেই তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পার্বতী বলেছেন, রোগে প্রায় এক সপ্তাহ শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তাঁর স্বামী। এর ওপর অনাহার। এতে রবিদাসের শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর। ধানবাদের ডেপুটি কমিশনার এ ডোড্ডে অনাহারে মৃত্যুর অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, নিহত রবিদাসের স্ত্রী ও ছেলে-দুজনেই রোজগার করেন। তাই না খেতে পেয়ে মৃত্যু সম্ভব নয়। ডোড্ডে বলেছেন, তাঁরা যে তথ্য পেয়েছেন তাতে দেখা গিয়েছে, ওই পরিবারের চারজন রোজগেরে সদস্য। তাঁদের কারুরই আয় ৩ হাজার টাকার কম নয়। এ দিকে, এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন খাদ্য ও গণবন্টন বিভাগের ডিরেক্টর সুনীল কুমার সিনহা। জানা গেছে, গত চার বছর ধরে ওই পরিবারের রেশন কার্ড ছিল না। বহুবার চেষ্টা করেও মেলেনি রেশন কার্ড। পার্বতী পরিচারিকার কাজ করেন। রবিবার ছিলেন রিক্সাচালক। এরপরও ওই পরিবারের নাম ছিল না দারিদ্র সীমার নিচে (বিপিএল) তালিকায়। এ জন্য সরকারি প্রকল্পে ভর্তুকি দামে রেশন পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল ওই পরিবার। পার্বতী জানিয়েছেন, চার বছর আগে তাঁদের পরিবার বিপিএল তালিকাভূক্ত ছিল। সেই কার্ড ছিল রবিদাসের দাদা জাগো রবিদাসের নামে। জাগোর মৃত্যুর পর তাদের পরিবার বিপিএল তালিকা থেকে বাদ পড়ে। বিপিএল কার্ড পাওয়ার চেষ্টা করেও তা পাওয়া যায়নি। এরইমধ্যে ঝরিয়ার সার্কেল অফিসার কেডি সিংহ রবিদাসের শেষকৃত্য ও অন্যান্য কাজের জন্য ২০ হাজার টাকার চেক দিয়েছেন পার্বতীকে। তাঁর আশ্বাস, খুব শীঘ্রই রেশন কার্ড পাবে নিহতের পরিবার। উল্লেখ্য, কিছুদিন আগেই ঝাড়খণ্ডে আধার-এর সঙ্গে ‘লিঙ্ক’ না থাকায় বাতিল রেশন কার্ডে সস্তার চাল, ডাল না পাওয়ায় ১১ বছরের একটি মেয়ের অনাহারে মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ঝাড়খণ্ডের সিমডেগার জলডেগা জেলার কারিমাটি গ্রামে ওই অভিযোগ নিয়ে শোরগোল  পড়ে যায়। প্রশাসন অবশ্য এ ক্ষেত্রেও অনাহারে মৃত্যুর অভিযোগ খারিজ করে দিয়েছিল। ১১ বছরের সন্তোষী কুমারীর মৃত্যুর কারণ নিয়ে এখনও তদন্ত চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July
21 July | প্রয়াত পঙ্কজ ব্যানার্জি বলেছিলেন, গুলিচালনার জন্য দায়ী ছিলেন মণীশ গুপ্ত : মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget