এক্সপ্লোর

'মানব ঢাল' কাশ্মীরী যুবককে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলল জম্মু ও কাশ্মীর মানবাধিকার কমিশন

শ্রীনগর: শ্রীনগর লোকসভা উপনির্বাচনে ভোটগ্রহণের দিন মারমুখী পাথরবাজদের নিরস্ত করতে ফারুক আহমেদ দার নামে যে স্থানীয় যুবককে সেনার গাড়ির বনেটে বেঁধে এলাকায় ঘোরানো হয়েছিল, তাঁকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল জম্মু ও কাশ্মীর মানবাধিকার কমিশন। সুপারিশ কার্যকর করতে রাজ্য সরকারকে ৬ সপ্তাহ সময় দিয়েছে তারা। কমিশনের রায়ে বলা হয়েছে, রাজ্যের মুখ্যসচিবকে ওই সময়ের মধ্যেই জানাতে হবে, সুপারিশ কার্যকর করা হয়েছে কিনা। কমিশনের চেয়ারপার্সন বিচারপতি (অবসরপ্রাপ্ত) বিলাল নাজকি বলেন, ওকে যে নির্যাতন, হয়রানি, হেনস্থার শিকার হতে হয়েছে, সে ব্যাপারে আমার কোনও সংশয় নেই। এর ফলে ওকে যে গভীর মানসিক যন্ত্রণা ভুগতে হয়েছে, তার দাগ হয়তো সারা জীবন ওর মনে থেকে যাবে। এজন্য ওঁকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে অভিমত কমিশনের। তবে কমিশনের এহেন রায় পুরোপুরি সুপারিশ, তার রূপায়ণে রাজ্য সরকারের অনুমোদন চাই। ইন্টারন্যাশনাল ফোরাম ফর জাস্টিস অ্যান্ড প্রটেকশন অব হিউম্যান রাইটস সংগঠনের চেয়ারম্যান আহসান অন্তুর আাবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের এই রায়। প্রসঙ্গত, ভোটগ্রহণের দিন শ্রীনগরের এক বুথে পাথরবাজ বাহিনীর হাতে সশস্ত্র বাহিনীর লোকজন কার্যত ঘেরাও হয়ে পড়েন। তাদের বাঁচাতেই নাকি দারকে হাতের কাছে পেয়ে সেনার জিপে বেঁধে ফেলার নির্দেশ দেন মেজর লিতুল গগৈ। এ নিয়ে শোরগোল হলেও সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত মেজর গগৈকে 'সন্ত্রাসবাদ দমন অভিযানে ধারাবাহিক প্রয়াসের' জন্য সাহসিকতার মেডেল দিয়ে পুরস্কৃত করেন। বিচারপতি (অবসরপ্রাপ্ত) বিলাল নাজকি জানান, পুলিশ রিপোর্টে বলা হয়েছে, দারকে সেনার জিপের বনেটে বেঁধে মানব ঢাল করা হয়েছিল। দারের সঙ্গে যে আচরণ হয়েছে, তা মানবাধিকার লঙ্ঘন ছিল কি ছিল না, তা নিয়ে কোনও বিতর্কের অবকাশই নেই। দেশীয়, আন্তর্জাতিক আইনে একজন অপরাধীর সঙ্গেও এমন ব্যবহার করার অধিকার নেই। সভ্য সমাজ মানুষের প্রতি এমন আচরণ মেনে নিতে পারে না। কিন্তু তিনি একইসঙ্গে জানান, কমিশনের 'হাত পা বাঁধা', ১৯৯৩-এর মানবাধিকার সুরক্ষা আইনে সীমিত এক্তিয়ারের ফলে সেনার আচরণ খতিয়ে দেখতে পারে না কমিশন। এ প্রসঙ্গে আপনার মতামত জানান নীচের কমেন্টস বক্সে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget