এক্সপ্লোর

ছেলে রণবীর ও তাঁর মাঝে অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছে, বললেন ঋষি

মুম্বই: ছেলে রণবীর আর তাঁর মাঝে অদৃশ্য একটা দেওয়াল গড়ে উঠেছে। একথাই জানালেন বলিউডের প্রবীণ অভিনেতা ঋষি কাপূর। রাখঢাক করে কথা বলাটা ঋষির স্বভাবের সঙ্গে কোনওদিনই সামঞ্জস্যপূর্ণ নয়। সিমি গারওয়ালের একটি শো-তে স্ত্রী নীতু কাপূরের সঙ্গে এসেছিলেন তিনি। সেখানে বলিউড নিয়ে কথাবার্তার সঙ্গে ছেলে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়েও খোলামেলা মন্তব্য করলেন ঋষি। বলিউডের বর্তমান প্রজন্মের মধ্যে পছন্দের অভিনেতা হিসেবে নিজের ছেলেকে নয়, রণবীর সিংহকে বেছে নিয়েছেন ঋষি। এ ব্যাপারে প্রশ্ন করা হলে চটজলদি ‘বাজীরাও মস্তানি’-তে রণবীর সিংহের অভিনয়ের প্রশংসা করেছেন। যদিও ঋষি বলেছেন যে, তাঁর ছেলে রণবীরও যথেষ্ট ভালো অভিনেতা। কিন্তু কেরিয়ারের গোড়ার দিকে রণবীর যে সিনেমাগুলি বেছে নিয়েছিলেন তার সঙ্গে তিনি সহমত নন। ঋষি বলেছেন, আমি ওর বাবা, সেক্রেটারি নই। যদিও রণবীরের কেরিয়ার দেখতাম, তাহলে ওকে ‘ওয়েক আপ সিদ’, ‘রকেট সিংহ’ বা ‘বরফি’-র মতো সিনেমা করতে দিতাম না। সিনিয়র কাপূর বলেছেন, ‘বরফি’-র মুক্তির আগে লোকজন জিজ্ঞাসা করত, ‘তোমার ছেলের হয়েছেটা কী। ও অমল পালেকরের মতো হয়ে যাচ্ছে’। কিন্তু শেষপর্যন্ত ছেলে তাঁরে ভুল প্রমাণ করে দিয়েছিলেন। এতে খুবই খুশি ঋষি। ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে বলতে গিয়ে ঋষি বলেছেন, তিনি রণবীরের সিনেমা খুব একটা দেখেন না। কারণ, সিনেমা উপভোগ করার থেকে সমালোচনা দিকেই ঝোঁকটা বেশি চলে আসে। এরপরই ঋষি বলেছেন, তাঁর ও রণবীরের মাঝে অদৃশ্য একটা দেওয়াল গড়ে উঠেছে। এই প্রাচীর ভেঙে তাঁরা একে অপরের কাছে আসতে পারেন না। নীতুও জানিয়েছেন, রণবীর এখনও বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। নীতু না থাকলে বাবা ও ছেলে চুপচাপই থাকে। ঋষি আরও জানিয়েছেন, তাঁদের সন্তানরা মায়ের সঙ্গেই অনেক বেশি স্বচ্ছন্দ্য।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget