এক্সপ্লোর

নীতীশের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি, তসলিমউদ্দিনকে শো কজ করল আরজেডি

পটনা: মহাজোটবন্ধন থেকে আরজেডিকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়ায় দলীয় সাংসদ মহম্মদ তসলিমউদ্দিনকে রাষ্ট্রীয় জনতা দল কারণ দর্শানোর নোটিশ পাঠাল। ১০ দিনের মধ্যে তাঁকে জানাতে হবে, বারবার জোটের বিরুদ্ধে মুখ খোলার পরেও কেন তাঁকে সাসপেন্ড করা হবে না। এর আগে একের পর এক অপরাধের ঘটনার জেরে বিহারে ‘জঙ্গলরাজের প্রত্যাবর্তন’ নিয়ে বারবার মুখ খোলেন আরারিয়া কেন্দ্রের বিতর্কিত সাংসদ তসলিমউদ্দিন। বিহারে সত্যিই জঙ্গলরাজ চলছে স্বীকার করে নিয়ে তিনি মন্তব্য করেন, মহাজোটবন্ধনের কোনও যৌক্তিকতা নেই, আরজেডির এই জোট ছেড়ে বেরিয়ে আসা উচিত। মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশকুমারের উচিত ছিল রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করা কি্তু তাতে তিনি পুরোপুরি ব্যর্থ। পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলন শুরু করারও হুমকি দেন তিনি। এতেই থেমে না থেকে তসলিমউদ্দিন আরও চাঁচাছোলা ভাষায় নীতীশকে আক্রমণ করে দাবি করেন, মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, নীতীশের কোনও গ্রামের ‘মুখিয়া’ হওয়ারও যোগ্যতা নেই। উন্নয়নের নামে বিহারকে লুঠ করছেন তিনি। এমনকী নীতীশের জোটসঙ্গী হওয়া সত্ত্বেও শুক্রবার তিনি প্রকাশ্যে তাঁর পদত্যাগও দাবি করেন। স্বাভাবিকভাবেই মহাজোটবন্ধন বিহারে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই এমন টানাপোড়েন শুরু হওয়ায় তলানিতে গিয়ে ঠেকে দুই জোট শরিক জেডিইউ ও আরজেডির সম্পর্ক। এরপরেই পরিস্থিতি সামাল দিতে এই বাহুবলী সাংসদকে শো কজ করে আরজেডি। অবশ্য তসলিমউদ্দিন একা নন, আরজেডির সহ সভাপতি রঘুনাথপ্রসাদ সিংহ ও দলীয় লেতা প্রভুনাথ সিংহও প্রকাশ্যে নীতীশের সমালোচনা করেছেন। জবাবে জেডিইউ দাবি করেছে, এঁদের প্রত্যেককে আরজেডির সমঝে দিতে হবে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget