এক্সপ্লোর

রবিবারগুলিতে দেশজুড়ে বড়সড় রক্ষণাবেক্ষনের কাজ চালাবে রেল, যাত্রীরা অসুবিধায় পড়লে দেওয়া হবে খাবার ও জল

নয়াদিল্লি: সপ্তাহে ছুটির দিন ট্রেন যাত্রা ঝক্কির হয়ে উঠতে পারে। কারণ, রেলওয়ে দেশের সব কটি জোনে রবিবারগুলিতে বড়সড় রক্ষণাবেক্ষনের কাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এরফলে কোনও ট্রেন যদি খাওয়ার সময় দেরি করে তাহলে সংরক্ষিত টিকেটের যাত্রীদের নিখরচায় খাবার ও জল সরবরাহ করবে রেল। রেলমন্ত্রী পিযূস গয়াল এ কথা জানিয়েছেন। আগামী ১৫ আগস্টের মধ্যে টাইম-টেবিল সংশোধনের পর এই রক্ষণাবেক্ষনের কাজ শুরু করা হবে। এরফলে এই কাজের জন্য যে ট্রেনগুলির যাত্রাপথে প্রভাব পড়বে, সেগুলিকে চিহ্নিত করা সম্ভব হবে। গয়াল জানিয়েছেন, বিভিন্ন জোনে একসঙ্গে রক্ষণাবেক্ষনের কাজ চলবে এবং রবিবারের দিনগুলিতে বেশিরভাগ কাজ করার চেষ্টা করা হবে। তিনি বলেছেন, এ ব্যাপারে যাত্রীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা হবে। আগে থেকে জানিয়ে সচেতন করে দেওয়া হবে যাত্রীদের। খাবার সময় কোনও ট্রেনের যাত্রাপথে দেরি হলে যাত্রীদের খাবার ও পানীয় জল নিখরচায় দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত ছোটখাটো কাজকর্ম সারা সপ্তাহ জুড়েই চলবে। তবে বড়সড় কাজগুলি করা হবে রবিবারগুলিতে। গয়াল বলেছেন, রেলের সমস্ত জোনে টাইম-টেবিল এমনভাবে সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে এই রক্ষণাবেক্ষনের কাজ নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী করা যায়। এরফলে কোনও ট্রেনের যাত্রাপথে দেরি হলে তা যাত্রীদের এসএমএস ও সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রেলওয়ে জিপিএস লগার্সও চালু করবে। এতে প্রত্যেকটি ট্রেন কোথায় রয়েছে, তা লগ ইন করে জানতে পারবেন যাত্রীরা। এরপর ওই তথ্য রেলের ওয়েবসাইটেও আপলোড করা হবে। মন্ত্রী বলেছেন, ট্রেন নম্বর টাইপ করে কোনও যাত্রী সংশ্লিষ্ট ট্রেনটি কোথায় রয়েছে, তা জানতে পারবেন। রেলের কোচ কারখানাগুলির উত্পাদন বৃদ্ধির পরিকল্পনাও নিয়েছে মন্ত্রক, যাতে রেকের যোগানে কোনও ঘাটতি না পড়ে। গয়াল বলেছেন, কোনও ট্রেন দেরীতে স্টেশনে ঢুকলেও বাড়তি রেক ওই ট্রেন নির্দিষ্ট সময় মতো ছাড়ার ক্ষেত্রে সহায়ক হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।
Sunun Mukhyamantri: আমার মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার কিছুদিনের মধ্যে BSF-কে জমি দিয়েছে: শঙ্কর ঘোষ
Sunun Mukhyamantri:
Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget